ডাইভিং করতে করতে সমুদ্রতলে হদিশ মিলল গুপ্তধনের! একটি, দু'টি নয়, শতাধিক ১৭৫ বছরের পুরনো শ্যাম্পেনের বোতল খুঁজে পেলেন ব্রিটেনের এক ডুবুরি দল।
2
8
পাশাপাশি মিলল আরও বহুমূল্যবান সামগ্রীও। যা ঘিরে কার্যত শোরগোল পড়ে গেছে বিশ্বে। শুরু হয়েছে গবেষণাও।
3
8
ঘটনাটি ঘটেছে সুইডিশ উপকূলের বাল্টিক সাগরে। বাল্টিকটেক নামের প্রাইভেট ডাইভিং গ্রুপের সদস্যরা সাগরের গভীরে নেমেছিলেন। প্রথমে একটি ডুবন্ত জাহাজ তাঁদের নজরে পড়ে।
4
8
সাধারণ জাহাজের ধ্বংসাবশেষ ভেবে অনেকেই বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু দুইজন ডুবুরি মিলে কয়েক ঘণ্টা পর সন্ধান চালান ওই জাহাজে।
5
8
গ্রুপের প্রধান টমাস জানিয়েছেন, ৪০ বছরে এই প্রথমবার ডাইভিং করতে গিয়ে এমন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি। একশোর বেশি শ্যাম্পেনের বোতল দেখতে পান তাঁরা।
6
8
জাহাজের মধ্যে ছিল বহু পোর্সেলিনের তৈরি বাসনপত্র, সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল।
7
8
গবেষকদের অনুমান, শ্যাম্পেনের বোতলগুলি ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি হবে। বিশ্বের অন্যতম পুরনো শ্যাম্পেন বলেই ধারণা তাঁদের।
8
8
তবে কোন কোম্পানির তা জানা যায়নি। বাল্টিক সাগরের গভীরে যে তাপমাত্রা থাকে, তাতে এই শ্যাম্পেন পান করার উপযুক্ত হতে পারে। যা ঘিরে সুরাপ্রেমীদের মধ্যেও কৌতূহল তুঙ্গে।