বাংলার দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির জন্য বড় স্বস্তির খবর। কেন্দ্র-রাজ্য সমন্বয়ে এবার এ রাজ্যেও কার্যকর হচ্ছে ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ৩.০’।
2
7
ইতিমধ্যেই দেশজুড়ে প্রায় ১১ কোটি পরিবার এই সুবিধা পাচ্ছেন। তবে প্রশাসনিক জটিলতায় এতদিন বাংলায় এই প্রকল্প চালু হতে পারেনি। গ্যাস এজেন্সিগুলিতে ঝুলে প্রায় ১১ লক্ষ আবেদন। এবার এই জট দ্রুত কেটে যাবে বলে আশা।
3
7
'প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা'য় উপভোক্তারা সম্পূর্ণ বিনামূল্যে একটি করে নতুন এলপিজি গ্যাস সংযোগ এবং রান্নার একটি ওভেন বা উনুন পাবেন। এছাড়া বছরে সর্বোচ্চ চারটি ভর্তুকিযুক্ত সিলিন্ডার মিলবে। শুরুতে এই ভর্তুকি ৯টি সিলিন্ডারের জন্য প্রযোজ্য ছিল, যা পরে কমিয়ে ৬টি করা হয়।
4
7
আবেদনের শর্ত: আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। তাঁর বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর বা তার বেশি। আবেদনকারীর পরিবারকে বিপিএল তালিকাভুক্ত হতে হবে। এছাড়া আবেদনকারী মহিলার নামে আগে থেকে অন্য কোনও রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি সংস্থার রান্নার গ্যাসের সংযোগ থাকা চলবে না।
5
7
অনলাইনে আবেদন কীভাবে? যাঁরা নতুন সংযোগের জন্য অনলাইনে আবেদন করতে চান, তাঁরা প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে pmuy.gov.in তে গিয়ে 'Apply for New Ujjwala 3.0 Connection' বিকল্পে ক্লিক করবেন।
৬ এরপর নিজের পছন্দের গ্যাস ডিস্ট্রিবিউটর কোম্পানি (HP, Indane, Bharat Gas) বেছে নিয়ে ব্যক্তিগত বিবরণ, ঠিকানা ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। শেষে মোবাইলে আসা ওটিপি ভেরিফাই করে ফর্ম জমা দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
6
7
যাঁদের অনলাইনে সমস্যা হবে, তাঁরা নিকটবর্তী এলপিজি গ্যাস ডিস্ট্রিবিউটর বা এজেন্সিতে গিয়ে সরাসরি নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।
7
7
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সময় আবেদনকারীর পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণপত্র (যেমন- আধার কার্ড/ভোটার কার্ড), বিপিএল সার্টিফিকেট বা ডিজিটাল রেশন কার্ড এবং আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার ফটোকপি-সহ পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে রাখা আবশ্যক।