১০২ সন্তান, ৫৬৮ জন নাতি-নাতনি! এত বড় পরিবার সামলাতে গিয়ে এবার বড় সিদ্ধান্ত মুসার, কেন আর সন্তান চান না তিনি?
নিজস্ব সংবাদদাতা
৮ আগস্ট ২০২৬ ১৩ : ১৮
শেয়ার করুন
1
12
একটি পরিবারে ১০২ জন সন্তান! তার সঙ্গে রয়েছেন ৫৬৮ জন নাতি-নাতনি। শুনতে অবাক লাগলেও বাস্তবেই রয়েছে এমন এক বিশাল পরিবার নজির মিলেছে।
2
12
১০২ জন সন্তানের বাবা একজন। তবে সেই কর্তার স্ত্রী ১২ জন। রীতিমতো বলা চলে, একটা পরিবার যেন আস্ত একটা গ্রাম।
3
12
এত বড় পরিবারের দায়িত্ব সামলে সংসার চালিয়ে এসেছেন উগান্ডার কৃষক মুসা হাসাহিয়া। তবে এবার তিনি আর সন্তান নিতে চান না।
4
12
সময়ের সঙ্গে সঙ্গে মুসার পরিবারের সদস্য সংখ্যা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে সংসারের খরচ। এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে তাঁর আয় দিয়ে পরিবারের সব প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়েছে।
5
12
মুসা জানিয়েছেন, তিনি আর সন্তান নিতে চান না। তবে এর অর্থ এই নয় যে তিনি সন্তান চান না বা সন্তানদের প্রতি তাঁর ভালবাসা কমে গিয়েছে।
6
12
আসল সমস্যা হল, এত বড় পরিবারের দায়িত্ব সামলানো এখন তাঁর পক্ষে অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। খাবার, পোশাক, বাড়ির খরচের পাশাপাশি সন্তানদের পড়াশোনা এবং চিকিৎসার খরচও রয়েছে।
7
12
স্থানীয় সূত্রের খবর, ১৯৭২ সালে ১৭ বছর বয়সে প্রথমবার বিয়ে করেছিলেন মুসা। তারপর থেকে বাড়তে থাকে তাঁর পরিবার।
8
12
এত বড় পরিবারে স্ত্রী, সন্তানের নাম মনে রাখতেও হিমশিম খান মুসা। রীতিমতো খাতায় লিখে রাখেন তিনি। এমনকী পরিবারের সদস্যদের মধ্যে নানা সমস্যা মেটাতে তিনি প্রতি মাসে একটি করে পারিবারিক সভাও ডাকেন।
9
12
একটি বা দুটি সন্তানকে বড় করার ক্ষেত্রেও বাবা-মায়ের অনেক দায়িত্ব থাকে। সেখানে ১০২ জন সন্তানের ক্ষেত্রে সেই দায়িত্ব কতটা বিশাল, তা সহজেই অনুমান করা যায়।
10
12
মুসার পরিবারের সদস্য সংখ্যা এতটাই বেশি যে প্রতিদিনের খাবারের ব্যবস্থা করাও বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত খরচ। জীবনযাত্রার খরচ বাড়তে থাকায় সেই চাপ আরও বেড়েছে।
11
12
কৃষিকাজ থেকে পাওয়া আয় দিয়ে এত বড় পরিবারের সব প্রয়োজন মেটানো ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তাই এবার নিজের পরিবারকে আর বড় না করার সিদ্ধান্ত নিয়েছেন মুসা।
12
12
মুসার এই সিদ্ধান্ত পরিবার পরিকল্পনার গুরুত্বের কথাও সামনে এনেছে।