প্রকৃতিতে প্রাণীরা নিজেদের বাঁচাতে নানা ধরনের কৌশল ব্যবহার করে। কেউ গায়ের রং বদলে ফেলে, কেউ শব্দ করে শত্রুকে ভয় দেখায়। আবার কিছু পাখি এমন এক বুদ্ধি খাটায়, যা শুনলে সত্যিই অবাক হতে হয়।
2
10
বেশ কয়েকটি পাখি নিজেদের বাসা সাজায় সাপের খোলস দিয়ে। বিষয়টি অদ্ভুত মনে হলেও বিজ্ঞানীরা বলছেন, এর পিছনে রয়েছে সন্তানদের নিরাপদ রাখার বুদ্ধিদীপ্ত উপায়।
3
10
অনেক ছোট পাখি শুকিয়ে যাওয়া সাপের খোলস খুঁজে এনে বাসার ভেতরে বা আশপাশে রেখে দেয়। সাধারণত গাছে থাকা গর্ত বা ছোট জায়গায় যারা বাসা বানায়, তাদের মধ্যেই এই অভ্যাস বেশি দেখা যায়। কারণ ছোট ও বন্ধ জায়গায় সাপের খোলস দেখলে অন্য প্রাণীরা সহজেই ভয় পেয়ে যায়।
4
10
বিজ্ঞানীদের মতে, এর প্রধান কারণ হল শিকারিদের দূরে রাখা। পাখির ডিম ও ছোট ছানাদের আক্রমণ করতে অনেক প্রাণী বাসার কাছে আসে। যেমন কাঠবিড়ালি, ইঁদুর, বড় পাখি বা অন্য কিছু প্রাণী।
5
10
এদিকে বাসার কাছে সাপের খোলস দেখতে পেলে তারা মনে করে সেখানে হয়তো সত্যিই সাপ রয়েছে। ফলে ভয় পেয়ে তারা আর কাছে আসে না। এতে ডিম ও ছানারা অনেক বেশি নিরাপদ থাকে।
6
10
উত্তর আমেরিকার কয়েকটি পাখির মধ্যে এই আচরণ বিশেষভাবে দেখা যায়। যেমন টাফটেড টিটমাউস, হাউস রেন বা কিছু ছোট বনজ পাখি।
7
10
গবেষণায় দেখা গিয়েছে, যেসব বাসায় সাপের খোলস রাখা ছিল, সেউসব বাসায় শিকারির আক্রমণ তুলনামূলক কম হয়েছে। অর্থাৎ এই কৌশল সত্যিই কাজ করে।
8
10
কিছু গবেষক আবার মনে করেন, সাপের খোলসের গন্ধও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এতে এমন কিছু রাসায়নিক গন্ধ থাকতে পারে, যা ছোট পোকামাকড় বা পরজীবীদের দূরে রাখে। ফলে বাসা পরিষ্কার ও নিরাপদ থাকে। যদিও এই বিষয়ে এখনও গবেষণা চলছে।
9
10
সব পাখি কিন্তু এই কাজ করে না। সাধারণত যেসব পাখি ছোট জায়গায় বাসা বানায় এবং যাদের বাচ্চারা বেশি ঝুঁকিতে থাকে, তারাই এই কৌশল ব্যবহার করে। এতে বোঝা যায়, প্রাণীরা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের রক্ষা করার জন্য কত বুদ্ধিমত্তার পরিচয় দেয়।
10
10
প্রকৃতির এই ছোট্ট ঘটনা যেন আমাদের শেখায়, বেঁচে থাকার লড়াইয়ে শুধু শক্তি নয়, বুদ্ধিও খুব গুরুত্বপূর্ণ। ছোট্ট একটি পাখি নিজের ছানাদের বাঁচাতে যে এমন অভিনব উপায় ব্যবহার করতে পারে, তা সত্যিই বিস্ময়কর।