ট্রেনে চেপে দেশের যেকোনও প্রান্তেই সহজে পৌঁছে যাওয়া যায়। কিন্তু টিকিটহীন যাত্রীদের কি মাঝরাস্তায় ট্রেন থেকে নামিয়ে দিতে পারেন টিটিই? এই প্রশ্ন কমবেশি বহু ট্রেনযাত্রীর মনেই ঘোরে।
2
12
ভারতীয় রেলের বিশাল নেটওয়ার্কে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন।
3
12
রেলের নিয়ম অনুযায়ী ট্রেনে চড়তে গেলে টিকিট বাধ্যতামূলক। টিকিট না থাকলে মোটা টাকা জরিমানা হতে পারে। কিন্তু চাইলেই কি কোনও যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার অধিকার রয়েছে টিটিই-র? কী বলছে রেলের আইন?
4
12
অনেক সময় তাড়াহুড়োর কারণে প্ল্যাটফর্ম থেকে টিকিট কাটার সময় মেলে না। রেলের নিয়ম বলছে, এমন পরিস্থিতিতে ট্রেনে উঠেই অবিলম্বে টিটিই-র সঙ্গে যোগাযোগ করা উচিত এবং সঠিক কারণ ব্যাখ্যা করা প্রয়োজন।
5
12
ট্রেনে আসন খালি থাকলে, নির্দিষ্ট ভাড়া ও জরিমানা মিটিয়ে দিলেই টিটিই আপনাকে বৈধ টিকিট দিয়ে দিতে পারেন।
6
12
আইন না জানার কারণে অনেক সময় যাত্রীরা হেনস্থার শিকার হন। তবে রেলের আইন যাত্রীদের সুরক্ষার্থেও বেশ কিছু কড়া নিয়ম তৈরি করেছে।
7
12
কোনও মহিলা যদি রাতে একা টিকিট ছাড়া ট্রেনে সফর করেন, তবে টিটিই তাঁকে জরিমানা করতে পারলেও মাঝরাস্তায় কোনও স্টেশনে নামিয়ে দিতে পারেন না।
8
12
একই নিয়ম প্রযোজ্য একা ভ্রমণকারী অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও। রাতের অন্ধকারে তাঁদের কোনও প্ল্যাটফর্মে জোর করে নামানো আইনত অপরাধ।
9
12
কোনও রেল আধিকারিক যদি এই নিয়ম অমান্য করে কোনও মহিলা বা নাবালককে ট্রেন থেকে নামিয়ে দেন, তবে তাঁর বিরুদ্ধে রেলের তরফে কঠোর বিভাগীয় বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
10
12
ঘুমের সময়ে যাত্রীদের যাতে কোনও হয়রানি না পোহাতে হয়, তার জন্যেও স্পষ্ট নির্দেশিকা রয়েছে রেলের।
11
12
এই সময়টিকে যাত্রীদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করা হয়েছে। নিয়ম অনুযায়ী, রাত ১০টার পর কোনও যাত্রীর ঘুম ভাঙিয়ে টিটিই টিকিট পরীক্ষা করতে পারেন না।
12
12
কোনও যাত্রী যদি রাত ১০টার পরেই ট্রেনে ওঠেন, তবে তাঁর ক্ষেত্রে এই নিয়ম খাটবে না। মাঝরাতে ট্রেনে উঠলে টিটিই-কে টিকিট দেখানো বাধ্যতামূলক।