চলুন, সব উপকরণ হাতের কাছে সাজিয়ে নিয়েছেন! এবার হাতা খুন্তি নিয়ে মাঠে নামা যাক। সবার আগে মাংসটা ভাল করে ধুয়ে নিন। দুটো কাঁচা আম ধুয়ে পুড়িয়ে নিন ভাল করে। ছবি- সংগৃহীত
5
9
কেবল কাঁচা আম নয়, একটা গোটা রসুন খোসা সহ পুড়িয়ে নিন। ৪-৫ টা কাঁচা লঙ্কাও ঝলসে নিন। এবার আমের খোসা ছাড়িয়ে কাঁদ হাত দিয়ে চিপে বের করে আঁটি ফেলে দিন। ছবি- সংগৃহীত
6
9
এবার একটি মিক্সিতে আমের কাঁদ, পোড়ানো লঙ্কা, রসুন, একটু আদা আর সামান্য জল দিয়ে একটি মিশ্রণ বানান। এবার একটা বাটিতে ধুয়ে রাখা মাংস নিন। তার সঙ্গে ঢেলে দিন এই মিশ্রণ। দিন এক চামচ কাসুন্দি, স্বাদ মতো নুন আর মধু। মধু না থাকলে মিষ্টির জন্য চিনিও দিতে পারেন। এগুলো দিয়ে চিকেন ম্যারিনেট করে সেটিকে একটি আধ ঘণ্টা ম্যারিনেট হতে রাখুন। ছবি- সংগৃহীত
7
9
এবার গ্যাস ওভেনে একটি প্যান বসিয়ে তাতে সর্ষের তেল দিন। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ রং বদলালে তাতে দিয়ে দিন ম্যারিনেট করে রাখা মাংস। এবার ভাল করে কষান অন্তত মিনিট পাঁচেক। তারপর আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখুন আরও মিনিট ১০। ছবি- সংগৃহীত
8
9
এবার ততক্ষণে আরও একটি পাত্রে জল গরম করে তাতে গোটা গরম মশলা ফুটিয়ে নিন। মিনিট দশেক পর ঢাকনা খুলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে আবার কষাতে থাকুন। তারপর তাতে গরম মশলা ফোটানো জল ছেঁকে দিয়ে দিন। তারপর আবার ভাল করে কষুন। তারপর পুনরায় ঢাকা দিয়ে ১০ মিনিট রান্না করুন। ছবি- সংগৃহীত
9
9
ঢাকনা খুলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। এবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন আম পোড়া চিকেন। এই গরমের দুপুরে আহার একদম জমে যাবে। ছবি- সংগৃহীত