মূল চাকরি বা কাজের পাশাপাশি অন্য কোনও ছোট কাজ করে অতিরিক্ত টাকা রোজগার করাকে 'সাইড হাসল ইনকাম' বলা হয়। এখন অনেকেই আর্থিক দিক সুরক্ষিত রাখার জন্য এই বিকল্প বেছে নিচ্ছেন।
2
10
কেন জনপ্রিয় হচ্ছে 'সাইড হাসল'?
মুদ্রাস্ফীতি ও দৈনন্দিন খরচ বেড়ে চলার কারণে এখন অনেকেই অতিরিক্ত আয়ের পথ খুঁজছেন। তাই সাইড হাসল এখন নতুন ট্রেন্ড। বিভিন্ন উপায়ে অতিরিক্ত টাকা রোজগার করতে পারেন।
3
10
লেখালেখি, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং—এই ধরনের কাজ আপনার মূল চাকরি বা ব্যবসার পাশাপাশি করতে পারেন৷ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করে অতিরিক্ত আয় করা যায়।
4
10
অনলাইনে কনটেন্ট তৈরি- ইউটিউব, ইনস্টাগ্রামে ব্লগের মাধ্যমে কনটেন্ট তৈরি করে নিজস্ব অডিয়েন্স তৈরি করতে পারেন৷ এইভাবে বিজ্ঞাপন ও ব্র্যান্ড কলাবরেশন থেকে আয় করা সম্ভব।
হোমমেড ফুড বা বেকিং- আপনার রান্না করতে ভাল লাগলে বা অবসর সময়ে কেক বেক করতে ভাল লাগলে অতিরিক্ত আয়ের জন্য এটাও ভাল বিকল্প হতে পারে৷
7
10
হ্যান্ডমেড পণ্যের ব্যবসা- হ্যান্ডক্রাফট, জুয়েলারি বা আর্টওয়ার্ক তৈরি করে অনলাইনে বিক্রি করা এখন খুব জনপ্রিয়।
8
10
রিসেলিং ব্যবসা- অনলাইনে পাইকারি দামে জিনিস কিনে বাড়িতে বসেই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে বিক্রি করতে পারেন৷
9
10
কীভাবে শুরু করবেন? প্রথমে নিজের দক্ষতা ও আগ্রহ বুঝুন। তারপর ছোট করে শুরু করে ধীরে ধীরে সময় ও পরিশ্রম বাড়ান। হতেই পারে অতিরিক্ত আয় থেকেই এমন অর্থ আসতে শুরু করল যা আপনার মূল রোজগারকে ছাপিয়ে গেল৷
10
10
শুরুর দিকে 'সাইড হাসল ইনকাম' করতে গিয়ে যেন মূল চাকরি বা কাজের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। সঠিক পরিকল্পনা আর সময় বুঝে দুইদিকের কাজের ভারসাম্য রাখাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।