সবার আগে ডাল ধুয়ে প্রেসার কুকারে দিন। বা কড়াইয়ে সেদ্ধ করে নিন। প্রেসার কুকারে ডাল সেদ্ধ করলে দুটো সিটি মেরে সঙ্গে সঙ্গে ঢাকা খুলে দিন। এবার ডালটা একটা হাতা দিয়ে ঘেঁটে নিন। ছবি- সংগৃহীত
4
6
অন্যদিকে কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে নিন। এবার একটি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গোটা সর্ষে দিয়ে একটু নেড়ে নিন। এবার কেটে রাখা আম আর অল্প নুন দিয়ে ভাল করে নেড়ে নিন। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিটে রাঁধুন। ছবি- সংগৃহীত
5
6
ঢাকা খুলে স্বাদমতো চিনি দিন। দিয়ে দিন সেদ্ধ করে রাখা ডাল। এবার সবটা ভাল করে ফোটান। অন্তত মিনিট ছয়েক মাঝারি আঁচে ফোটান। ছবি- সংগৃহীত
6
6
এবার কড়াই থেকে এক থেকে দুটো টুকরো আম তুলে সেটা চটকে ফের কড়াইয়ে দিয়ে দিন। আবার মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আম ডাল। এটিকে ভাতের সঙ্গে বেগুন বা অন্য ভাজার সঙ্গে পরিবেশন করুন। গরমের দুপুরে তৃপ্ত আহার জমে যাবে। ছবি- সংগৃহীত