ভোটের মুখে গেরুয়া শিবিরের নেতার বিরুদ্ধে বিরাট অভিযোগ। রাজ্যের শাসক দলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে।
2
7
সেখানেই এই অভিযোগ উল্লিখিত। অভিযোগ, হুগলির গেরুয়া শিবিরের এক নেতা, তাঁরই দলের এক কর্মীর স্ত্রীকে যৌন হয়রানি করেছেন।
3
7
তৃণমূল কংগ্রেসের পোস্টে উল্লিখিত, ওই নেতার নাম গৌতম চ্যাটার্জি।
4
7
তবে, অভিযোগ শুধু এটুকুই নয়। অভিযোগ, যখন মহিলাটি বিজেপি নেতার প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন ওই নেতা প্রতিশোধ হিসেবে মহিলার স্বামীকে একটি ভুয়ো ২০ লক্ষ টাকার আত্মসাতের মামলায় ফাঁসিয়ে দিয়ে, একটি জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে সই করতে বাধ্য করেন।
5
7
ওই পোস্টে তৃণমূল কংগ্রেস লিখেছে, 'একজন প্রবীণ জেলা নেতা নির্লজ্জভাবে ক্ষমতার অপব্যবহার করে একজন মহিলাকে হয়রানি করছেন এবং তার পরিবারকে ধ্বংস করছেন, শুধুমাত্র এই কারণে যে তিনি 'না' বলার সাহস দেখিয়েছিলেন।'
6
7
শুধু তাই নয়, কুলদীপ সিং সেঙ্গার থেকে শুরু করে ব্রিজ ভূষণ, প্রজ্বল রেভান্নার উদাহরণ টেনে এনেছে জোড়া ফুল শিবির। লিখেছে, 'কুলদীপ সিং সেঙ্গার থেকে শুরু করে ব্রিজ ভূষণ শরণ এবং প্রজ্বল রেভান্না পর্যন্ত, এই নারীবিদ্বেষী গোষ্ঠীটি সবসময় ধর্ষক, উৎপীড়ক এবং শিকারীদের রক্ষা করে এসেছে।'
7
7
দেশের প্রধানমন্ত্রী ন্রেন্দ্র মোদিকে ট্যাগ করে লিখেছে, 'আপনার ভুয়ো 'মহিলা সুরক্ষা' এবং 'বেটি বাঁচাও' স্লোগান এখন কোথায় উধাও হয়ে গেল?'