তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁকে জেরা করে তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে তিন কেজি সোনা উদ্ধার হয়েছিল।
2
12
এই খবর চাউর হওয়ার পর থেকেই সব্যসাচী এবং টিনার সম্পর্ক নিয়ে নানা জলঘোলা হয়েছে। অনেক ‘খবর’ তৈরি হয়েছে দু’জনকে নিয়ে।
3
12
সোনা উদ্ধারের সময় টিনার সঙ্গে নিজের কোনও সম্পর্ক মানতে রাজি হননি সব্যসাচী। সিজার লিস্টে সই করতেও রাজি হননি।
4
12
নদিয়ায় তৃণমূলের জেলা পরিষদের সদস্য টিনা। ২০১৮ সাল থেকে তিনি এই পদে রয়েছেন। তৃণমূল আমলে প্রাথমিক স্কুলে শিক্ষিকার চাকরিও নাকি পেয়েছেন।
5
12
শুক্রবার নদিয়া জেলা পরিষদের বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। সভাপতি তারান্নুম সুলতানার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন টিনা।
6
12
বোর্ড ভেঙে দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই টিনাকে সব্যসাচী প্রসঙ্গের মুখে পড়তে হয়। সাংবাদিকদের প্রশ্নের মুখে প্রথমে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
7
12
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনারা আমাকে বান্ধবী প্রমাণ করছেন, আমি কার বান্ধবী?” তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
8
12
তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনা নিয়ে প্রশ্ন করা হলে টিনা সোনার প্রকৃত ওজন সম্পর্কে সরাসরি কোনও উত্তর দেননি।
9
12
পরিবর্তে তিনি বলেন, “আমি একজন ফ্যামিলি পারসন। আমার পরিবারের একাধিক মহিলার গয়না আমার কাছে থাকতেই পারে। সেটি কি অপরাধের তালিকায় পড়ে?”
10
12
পাশাপাশি তিনি জানান, তদন্তে তদন্তকারী সংস্থাকে তিনি সব ধরনের সহযোগিতা করবেন।
11
12
স্থানীয়রা দাবি করেন, নদিয়ায় তৃণমূলের ‘বঙ্গজননী’ সংগঠনের সভানেত্রী ছিলেন টিনা। সেই সূত্রেই নাকি সব্যসাচীর সঙ্গে আলাপ।
12
12
প্রতিবেশীরা জানিয়েছেন, বছর কয়েক ধরেই টিনার প্রতিপত্তি বেড়েছিল। মূলত তৃণমূলের উপরমহলের মদতেই এলাকায় নিজস্ব দাপট তৈরি করেন তিনি। তৃণমূলের নেত্রী হওয়ার পর তা আরও বেড়েছিল।