১০ বছরের ছোট ছেলেকে বিয়ে, পরে সেই বরকে 'সন্ত্রাসবাদী' বলেন! এই নায়িকার লাভ স্টোরি যেন বলিউডি ছবি
নিজস্ব সংবাদদাতা
১৩ জুলাই ২০২৬ ১৫ : ২২
শেয়ার করুন
1
7
৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। কাজ করেছেন একাধিক কালজয়ী, হিট ছবিতে। তবে তাঁর নিজের প্রেম জীবনও কোনও ছবির থেকে কম নয়। কার কথা বলা হচ্ছে? উর্মিলা মাতন্ডকর। ছবি: সংগৃহীত
2
7
১৯৯০ থেকে ২০০০ সালের গোড়ার দিক পর্যন্ত 'রঙ্গিলা', 'সত্য', 'কৌন', সহ একাধিক হিট ছবিতে কাজ করেছেন উর্মিলা মাতন্ডকর। বাণিজ্যিক ভাবে যেমন তাঁর ছবি সফল, তেমনই বারংবার দর্শকদের নজর কেড়েছে তাঁর অভিনয়। ছবি: সংগৃহীত
3
7
২০১৬ সালে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বিয়ে করেন ব্যবসায়ী মহসিন আখতার মীরকে। নিকট আত্নীয় এবং বন্ধুদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ছবি: সংগৃহীত
4
7
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, উর্মিলার থেকে বছর ১০ এর ছোট ছিলেন মহসিন। কাশ্মীরের বাসিন্দা তিনি। ২০২০ সালে একটি সাক্ষাৎকারে উর্মিলা জানান তাঁর স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন ক্রমাগত কটাক্ষের শিকার হন অনলাইনে। তাঁর সন্ত্রাসবাদী, পাকিস্তানি বলে দেগে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
5
7
তবে উর্মিলা এবং মহসিনের এই সম্পর্ক বেশিদিন টেকেনি। বিয়ের মাত্র ৮ বছরের মাথায়, ২০২৪ সালে ডিভোর্স ফাইল করেন অভিনেত্রী। ছবি: সংগৃহীত
6
7
উর্মিলা মাতন্ডকরের প্রাক্তন স্বামী মহসিন আখতার মীর ব্যবসা শুরু করার আগে মডেল হিসেবে কাজ করেছেন। এমনকী একাধিক ছবিতেও অভিনয় করেছেন তিনি। মহসিনের অভিনীত ছবির মধ্যে রয়েছে 'লাক বাই চান্স', 'বিএ পাস', ইত্যাদি। ছবি: সংগৃহীত
7
7
উর্মিলা চাইল্ড আর্টিস্ট হিসেবে কেরিয়ার শুরু করেন। তবে তিনি খ্যাতির শীর্ষে পৌঁছন 'রঙ্গিলা' ছবির হাত ধরে। ২০১৯ সালে তিনি রাজনীতিতে যোগ দেন। ছবি: সংগৃহীত