না, দেখতে ফলের ঝুড়ি বা বাস্কেটের মতো হলেও এটি আসলে মার্কিন সংস্থা লাংগাবার্জার এর হেডকোয়ার্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োতে অবস্থিত এই অফিস পৃথিবীর অন্যতম সুন্দর অট্টালিকা বলে পরিচিত।
2
9
চা রাখার পাত্র বা কেটলির মতো দেখতে লাগলেও এই অট্টালিকায় চা, কফি কোনোটাই নেই। এটি আসলে একটি বিখ্যাত হোটেল। চীনের জুনাইতে অবস্থিত হোটেলটি।
3
9
অবিকল যেন বাবুই পাখির বাসা। এমনকী গাছের উপরেই অবস্থিত। কিন্তু আকারে বিশাল। এটি একটি রেস্তরাঁ। নাম রেডউডস ট্রি হাউজ। নিউ জিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত এই রেস্তরাঁটি।
4
9
যেন কোনও সায়েন্স ফিকশন ছবি থেকে উঠে আসা অট্টালিকা। রুপোলি রঙের কয়েকটি গোলক যেন এক একটি লাঠি দিয়ে জোড়া। ১৯৫৮ সালে তৈরি এই অট্টালিকাটি বেলজিয়ামের ব্রাসেলস-এ অবস্থিত নাম অটোমিয়াম। আটতলার এই অট্টালিকাটি একটি প্রযুক্তি এবং মহাকাশবিদ্যার মিউজিয়াম।
5
9
একটি প্রকাণ্ড পিয়ানো আর তার গায়ে হেলান দিয়ে রাখা একটি প্রকাণ্ড ভায়োলিন। সঙ্গীতপ্রেমীদের অবশ্যই পছন্দ হবে এই বাড়িটি। দেখতে গেলে যেতে হবে চীনে। আনহুই অঞ্চলের হুয়াইনানে অবস্থিত এই মনোরম প্রাসাদ।
6
9
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির ক্যানসাস সিটি লাইব্রেরি আক্ষরিক অর্থেই বইয়ের তাকের মতো দেখতে। মনে হবে যেন ‘লর্ড অব দ্য রিংস’ থেকে ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’- বিরাট আকৃতির সব বই সাজানো রয়েছে পরপর।
7
9
এক পলকে দেখলে পিলে চমকে যেতে পারে। মনে হতে পারে আস্ত একটি বাড়ি উল্টে গিয়েছে। কিন্তু মজার ব্যাপার, এই বাড়িটি তৈরিই করা হয়েছে এমন অদ্ভুত শৈলীতে। ২০০৭ সালে তৈরি এই উল্টানো বাড়ি দেখতে যেতে হবে পোল্যান্ডের গ্রাম জিম্বার্ক-এ।
8
9
জাপানের এই বাড়িটি দেখে স্পেস শিপ বলে কল্পনা করলেও খুব একটা অবাক হওয়ার কিছু নেই। অদ্ভুত দর্শন এই অট্টালিকার পুরোটাই ঢাকা সৌর প্যানেল দিয়ে। বৈদ্যুতিন যন্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান প্যানাসনিক-এর কার্যালয় এটি।
9
9
মার্ভেল কমিকস এর ভক্তরা বলবেন, এটা কোনও সুপার হিরোর বাড়ি। দেখতে তেমনই এই প্রকাণ্ড অট্টালিকা অবস্থিত উত্তর কোরিয়ায়। কিম জং উনের দেশের এই অট্টালিকাটি একটি বিলাস বহুল হোটেল। নাম দ্য রিউগিউওং হোটেল।