ড্রাই ফ্রুট: বিভিন্ন রকম বাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। পুষ্টিকর হলেও ওজন ঝরানোর ডায়েটে পরিমিত মাত্রায় ড্রাই ফ্রট রাখতে হবে। তবে অতিরিক্ত খেয়ে ফেললে আবার মুশকিল। এতে শরীরে অনেকটাই ক্যালোরি যায়। কোন বাদাম কতটা পরিমাণে খাওয়া স্বাস্থ্যকর, তা পুষ্টিবিদদের পরামর্শ জানতে হবে।
2
5
গ্র্যানোলা বার: আজকাল বাজারে নানা রকমের প্রোটিন বার বা গ্র্যানোলা বার পাওয়া যায়। টুকটাক খিদে পেলে স্বাস্থ্যকর খাবার হিসাবেই অনেকেই এগুলি খেয়ে থাকেন। কিন্তু এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে বাড়তি চিনি থাকে, যা অনেক সময়ে প্যাকেটে পরিষ্কার করে লেখা থাকে না। তাই বেশি খেলে ওজন বেড়ে যাতে পারে।
3
5
ডায়েট পানীয়: ওজন বেড়ে যাওয়ার ভয়ে অনেকেই ডায়েটে রাখেন ডায়েট পানীয়। কিন্ত এই ধরনের পানীয়ে অতিরিক্ত চিনি থাকায় তা রক্তে শর্করা বৃদ্ধি করে। ফলে ওজনও বেড়ে যেতে পারে।
4
5
পিনাট বাটার: ব্রেডে লাগিয়ে কিংবা স্মুদিতে খাওয়ার জন্য, স্বাস্থ্য সচেতন মানুষদের ডায়েটে পিনাট বাটার থাকে। এতেও প্রচুর ক্যালোরি থাকায় ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
5
5
প্রোটিন পাউডার- আপাতভাবে স্বাস্থকর মনে হলেও প্রোটিন পাউডারে অতিরিক্ত চিনি থাকে। যা দুধে কিংবা জলে গুলে খেলে ক্যালোরি অনেকটাই বেড়ে যায়।