ফিফা উইন্ডোতে শুক্রবার পানামার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। বিশ্বকাপ খেলা তিনটি দলের বিরুদ্ধে ভারতের প্রস্তুতি পর্বের শুরু হচ্ছে এই ম্যাচ দিয়েই।
2
10
সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক ফল এবং ফিফা র্যা ঙ্কিংয়ে বড় পতনের পর ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। অন্যদিকে, ৪৪ নম্বরে থাকা পানামা সাহালদের কাছে বড় চ্যালেঞ্জ।
3
10
২০২৬ ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পানামা। ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে জয় এবং তিনটিতে ড্র করে অপরাজিত থেকেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেয় তারা।
4
10
তবে বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড এবং ঘানার কাছে হেরে বিদায় নিতে হয় পানামাকে। সেই স্কোয়াডের ১৪ জন ফুটবলার ভারতের বিরুদ্ধে ঘোষিত স্কোয়াডে রয়েছেন।
5
10
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে পানামার রক্ষণও নজর কেড়েছিল। পুরো পর্বে মাত্র চারটি গোল হজম করেছিল তারা। শক্তিশালী রক্ষণভাগের এই দলের বিরুদ্ধে ভারতের সামনে কঠিন পরীক্ষা।
6
10
অন্যদিকে, পানামার বিরুদ্ধে নামার আগে ভারতের পরিসংখ্যান খুব একটা ভাল নয়। শেষ চার ম্যাচে জয় পায়নি তারা। জামাইকা, জিম্বাবোয়ের বিরুদ্ধে হারতে হয়েছে।
7
10
ভারতের দল যথেষ্ট শক্তিশালী। আনোয়ার আলি, আকাশ মিশ্র, গুরপ্রীত সিং সান্ধু, রায়ান উইলিয়ামস, সাহাল আবদুল সামাদ-সহ একাধিক অভিজ্ঞ ফুটবলার রয়েছেন স্কোয়াডে।
8
10
কোথায় দেখা যাবে ভারত-পানামা ম্যাচ? ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ নাগাদ। বেঙ্গালুরুর কান্তিরাভায় আয়োজিত ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সোনি আটে।
9
10
অনলাইনে কীভাবে দেখা যাবে? অনলাইনে দেখতে গেলে সোনি লিভ সাবস্ক্রিপশন বাধ্যতামূলক। ফিফা উইন্ডোতে ভারতের সবকটা ম্যাচই সোনিতে সম্প্রচারিত হবে।
10
10
তবে বিনামূল্যেও ম্যাচ দেখার অপশন রয়েছে। টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচারিত হবে ভারত বনাম পানামা ম্যাচটি। এই ফিফা উইন্ডোর সবকটি ম্যাচই একই উপায়ে দেখা যাবে।