গ্রাহকদের ভোগান্তি কমাতে এবং বিকল্প ব্যবস্থা চালু রাখতে ইতিমধ্যে রাজ্যের সমস্ত ব্যাঙ্ককে বিশেষ নির্দেশ পাঠিয়েছে এসএলবিসি।
4
8
জানানো হয়েছে, ধর্মঘটের দিনগুলিতে এটিএমগুলিতে যাতে পর্যাপ্ত নগদ টাকা থাকে এবং ডিজিটাল পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে, তা নিশ্চিত করতে হবে।
5
8
এসএলবিসি-র তরফে এক বিবৃতিতে জানানো হয়, যেসব কাজের জন্য ব্যাঙ্কের শাখায় সশরীরে উপস্থিত হওয়া জরুরি, সেগুলি ধর্মঘট শুরুর আগেই মিটিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
6
8
শাখা বন্ধ থাকলেও ধর্মঘটের সময় অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। ফলে গ্রাহকরা ইউপিআই, মোবাইল ও ইন্টারনেট ব্যাঙ্কিং, কার্ড লেনদেন, এটিএম এবং কাস্টমার সার্ভিস পয়েন্টের মতো মাধ্যমগুলি ব্যবহার করতে পারবেন।
7
8
ধর্মঘটের দিনগুলিতে জরুরি পরিষেবা সচল রাখতে রিজার্ভ ব্যাঙ্ক এবং রাজ্য প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে কমিটি।
8
8
পরিষেবা সংক্রান্ত যে কোনও তথ্য ব্যাঙ্কগুলির নিজস্ব ওয়েবসাইট, এসএমএস এবং সোশাল মিডিয়ায় জানানো হবে।