বর্তমানে ডিজিটাল পেমেন্টের ব্যবহার ক্রমশ বাড়ছে। বড় শপিং মল থেকে শুরু করে রাস্তার ধারের ছোট দোকান, সর্বত্রই UPI-এর মাধ্যমে টাকা লেনদেন করছেন ক্রেতারা। মুদির দোকান, সবজি বিক্রেতা কিংবা ছোট ব্যবসায়ীদের কাছেও এখন Google Pay, PhonePe-র মত ডিজিটাল পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
2
12
এবার দেশে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করতে বিশেষ উদ্যোগ নিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। নতুন এই প্রকল্পের আওতায় ছোট ব্যবসায়ীরা UPI QR কোড এবং সাউন্ডবক্স ইনস্টল করলেই পেতে পারেন ৩০০ থেকে ৭৫০ টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা।
3
12
মূলত যেসব ছোট ব্যবসায়ী এখনও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত হননি, তাঁদের UPI ব্যবস্থার আওতায় নিয়ে আসাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এর ফলে একদিকে যেমন দোকানদারদের ডিজিটাল লেনদেনের সুবিধা বাড়বে, অন্যদিকে সাধারণ ক্রেতারাও সহজে অনলাইনে টাকা মেটাতে পারবেন।
4
12
NPCI-এর এই নতুন প্রকল্প অনুযায়ী, কোনও নতুন দোকানদার প্রথমবারের জন্য UPI QR কোড ইনস্টল করলে তাঁকে ৩০০ টাকা পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা দেওয়া হবে। অন্যদিকে, দোকানে পেমেন্ট সংক্রান্ত অডিয়ো অ্যালার্ট পাওয়ার জন্য সাউন্ডবক্স ইনস্টল করলে পাওয়া যেতে পারে ৭৫০ টাকা পর্যন্ত ইনসেনটিভ।
5
12
শুধু তাই নয়, ২,০০০ টাকা পর্যন্ত যোগ্য UPI লেনদেনকেও এই উৎসাহ ভাতা প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, দোকানে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করার পাশাপাশি নিয়মিত লেনদেন বাড়ানোর উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
6
12
এই প্রকল্পের মূল সুবিধাভোগী হবেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। বিশেষ করে যেসব ব্যবসায়ীর বার্ষিক ব্যবসার টার্নওভার ৪০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁরা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। এর মধ্যে রয়েছে ছোট মুদির দোকান, রাস্তার ধারের হকার, সবজি বিক্রেতা এবং বিভিন্ন খুচরো ব্যবসায়ী।
7
12
তবে এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে NPCI নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তাই প্রত্যেক দোকানদারই যে স্বয়ংক্রিয়ভাবে এই টাকা পাবেন, এমনটা নয়।
8
12
এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল পেমেন্টের প্রসার। বিশেষ করে দেশের টিয়ার-৩ থেকে টিয়ার-৬ শহরগুলিতে UPI ব্যবস্থার ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।
9
12
পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ছোট ব্যবসায়ীদেরও ডিজিটাল লেনদেনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
10
12
NPCI-এর পরিকল্পনা অনুযায়ী, UPI মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর হওয়ার দিন থেকে এই প্রকল্প তিন বছর ধরে চালানোর কথা। প্রকল্পের জন্য বরাদ্দ অর্থের ৩০ শতাংশ খরচ হবে নতুন ব্যবসায়ীদের UPI ব্যবস্থায় যুক্ত করতে।
11
12
৫০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে ডিজিটাল লেনদেনের সংখ্যা বাড়ানোর জন্য। বাকি ২০ শতাংশ খরচ করা হবে নির্দিষ্ট এলাকাগুলিতে ডিজিটাল পেমেন্টের পরিকাঠামো উন্নয়নে।
12
12
সব মিলিয়ে বলা যায় ছোট ব্যবসায়ীদের ডিজিটাল অর্থনীতির সঙ্গে আরও বেশি করে যুক্ত করতেই NPCI-এর এই উদ্যোগ। তবে প্রকল্পের সুবিধা পেতে ব্যবসায়ীদের নির্ধারিত নিয়ম ও যোগ্যতার শর্ত সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া প্রয়োজন।