নভেম্বরেও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আগামী সপ্তাহের শুরুতেই বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়ে ফের ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। গভীর নিম্নচাপের প্রভাবে আবারও বাংলায় তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।
2
8
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ অঞ্চলটি রবিবার গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর সংলগ্ন ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উঁচুতে।
3
8
গভীর নিম্নচাপ উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আগামিকাল, সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ আপাতত উত্তর-পশ্চিম দিকে।
4
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও নয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে সতর্কতাও।
5
8
আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কয়েকটি জেলায় সতর্কতা জারি রয়েছে।
6
8
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের মতো উপকূলবর্তী জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
7
8
আগামী বৃহস্পতিবার থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।
8
8
ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া ফিরবে। কমবে তাপমাত্রাও। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।