উৎসবের মরশুম নভেম্বরেও। তাই ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হবে মাসের তৃতীয় সপ্তাহেও। আগামী সপ্তাহে তিনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। আগেভাগেই জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
2
6
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, আগামী সপ্তাহে অর্থাৎ ১৬ থেকে ২২ নভেম্বরের মধ্যে তিনদিন ব্যাঙ্কে ছুটি থাকবে। তবে সব শহরে নয়। কোনও শহরেই একটানা তিনদিন ছুটি থাকবে না আগামী সপ্তাহে।
3
6
নভেম্বরের তৃতীয় সপ্তাহে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ১৬ নভেম্বর, সোমবার ছটপুজো উপলক্ষে পাটনা ও রাঁচিতে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
6
এছাড়াও ২০ নভেম্বর, শুক্রবার শুধুমাত্র দেরাদুনে ব্যাঙ্কে ছুটি রয়েছে। এরপর ২২ নভেম্বর, রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি রয়েছে।
5
6
নভেম্বরে আর কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? ২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
6
পাশাপাশি ২৮ নভেম্বর মাসের চতুর্থ শনিবার এবং ২৯ নভেম্বর রবিবার দেশজুড়ে সমস্ত ব্যাঙ্কের সব শাখা বন্ধ থাকবে। যদিও ডিজিটাল পরিষেবা চালু থাকবে।