তাপমাত্রা বাড়ছে। শুক্র ও শনিবার তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস।
2
6
হাওয়া অফিস জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার জেরে গরমের সঙ্গে অস্বস্তিও বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। আগামী কয়েক দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
3
6
শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কলকাতা–সহ হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম, এই ৮ জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সতর্কতা জারি হয়েছে। শনিবারের মধ্যে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে অনুমান। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।
4
6
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আপাতত আগামী দু’দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
5
6
অবশ্য রবিবার থেকে আবহাওয়ার বদল ঘটতে পারে। ঝড়বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রবিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা।
6
6
উত্তরবঙ্গেও আপাতত শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও তাপমাত্রা বাড়বে। তবে রবিবার থেকে বুধবারের মধ্যে সেখানে আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।