২০২৪ সালে লোকসভা ভোটের আগে নিজের রাজনৈতিক দল গড়ে সকলকে চমকে দিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার। তাঁর দলের নাম হয় তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে)। যদিও লোকসভায় নির্বাচন তাঁর লক্ষ্য ছিল না।
3
10
ছাব্বিশের বিধানসভায় ময়দানে নামে টিভিকে। প্রথমবার নির্বাচন লড়ে বিজয়ের দল কী করবে, সেদিকে নজর ছিল সারা দেশের।
4
10
গত ২৩ এপ্রিল তামিলনাড়ু-র ২৩৪টি আসনে ভোটগ্রহণ হয়। ৪ মে গণনা শুরু হতেই যে ট্রেন্ড সামনে আসে, বিজয়ের সদ্যগঠিত দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) প্রথমে ১০৮টি আসনে এগিয়ে যায়। পরে সেই সংখ্যা আরও বাড়তে থাকে।
5
10
সর্বশেষ হিসাবে দলটি প্রায় ১৪৫টি আসনে এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে, যা একক সংখ্যাগরিষ্ঠতার সীমা ১১৮-এর অনেক ওপরে। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রী হবেন থালাপতি বিজয়।
6
10
এবছরই প্রথমবার নির্বাচনে লড়েছে টিভিকে, আর প্রথমবারেই এই সাফল্য রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিজয় শুরু থেকেই সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন, আর সেই আত্মবিশ্বাসই যেন বাস্তবে রূপ নিচ্ছে।
7
10
তবে এই উত্থানের মাঝেই রয়েছে বিতর্কও। ত্রিচিরে তাঁর জনসমাগমে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিজয়কে।
8
10
ওই ঘটনায় তাঁকে কাঠগোড়ায় তোলা হয়। সিবিআই-এর তরফে সমনও জারি হয়েছিল। যদিও সেই বিতর্ক কাটিয়ে রাজনৈতিক ময়দানে নিজের জায়গা আরও শক্ত করেছেন তিনি।
9
10
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, যে ত্রিচির ঘটনা নিয়ে এত বিতর্ক, সেই ত্রিচিতেই এখন এগিয়ে রয়েছেন বিজয়। পাশাপাশি পেরাম্বুর আসনেও এগিয়ে থাকার খবর মিলছে।
10
10
দক্ষিণে বিনোদন জগৎ থেকে রাজনীতিতে প্রবেশ নতুন নয়। যাঁদের মধ্যে অন্যতম রামচন্দ্রন, জয়ললিতা, বৈজন্তিমালা সহ আরও অনেকে। এবার সেই পথেই এগোচ্ছেন থালাপতি বিজয়।