রাজ্যের সরকারি কর্মীদের জন্য আরও সুখবর। বিশেষ করে স্কুলশিক্ষকদের সোনায় সোহাগা। নতুন অর্থবর্ষের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-এর সুদের হার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
2
10
ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে।
3
10
২৮ জুলাই জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF)-সহ বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
4
10
এই সুদের হার পশ্চিমবঙ্গ সার্ভিসের জিপিএফ, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ), বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষের প্রভিডেন্ট ফান্ড এবং রাজ্য সরকারের অনুমোদিত অন্যান্য পিএফ-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
5
10
কেন্দ্রীয় সরকারও জিপিএফ-এর হার ঘোষণা করেছে। কেন্দ্র ২০২৬ সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য জিপিএফ-এর সুদের হার ৭.১ শতাংশে অপরিবর্তিত রেখেছে।
6
10
অর্থাৎ, সরকারি কর্মীদের জুলাই মাসের বেতন থেকে সুদের হার এবং ডিডাকশনের ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না।
অন্যদিকে, ইপিএফ অর্থাৎ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
9
10
শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) সংক্রান্ত কাজ করতে পারবেন এখন অনলাইনেই।
10
10
শিক্ষক শিক্ষিকাদের জিপিএফ চালু হয়েছে ১৯৮৫ সাল থেকে। এত দিন প্রভিডেন্ট ফান্ড বদলি নিয়ে বিস্তর সমস্যায় পড়তে হত তাঁদের। মাত্র ছ’মাসের সুদ পেতেন তাঁরা। গোটা প্রক্রিয়া অনলাইন হয়ে যাওয়ায় সমস্যার সমাধান হয়েছে।