সুপার এইটে ভারতের সামনে ওয়েস্ট ইন্ডিজ। কার্যত তা 'কোয়ার্টার ফাইনাল'-এ পর্যবসিত হয়েছে।
2
8
ভারত বা ওয়েস্ট ইন্ডিজ, যারাই ইডেনে জিতবে, তারাই সেমিফাইনালের টিকিট জোগাড় করে ফেলবে। যদি আবহাওয়া ভিলেন হয়ে ধরা দেয়? ম্যাচ যদি শেষ না হয়, তাহলে কী হবে?
3
8
ভারতের জন্য দুঃসংবাদ তাহলে। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যাবে শেষ চারে। ক্যারিবিয়ানদের রান রেট এখন +১.৭৯১। ভারতের রান রেট -.১০০।
4
8
ভারত ছিটকে গেলে বিশ্বকাপের উৎসাহে ভাঁটা পড়বে। গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবারও খেতাব ধরে রাখার লড়াইয়ে নেমেছে সূর্যকুমার যাদবের দল।
5
8
ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দলেই রয়েছেন বিস্ফোরক ব্যাটার। যে দল নির্দিষ্ট দিনে নিজেদের উজাড় করে দিতে পারবে, তারাই শেষ হাসি হাসবে।
6
8
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে বলেছেন, 'সাহস' দেখাতে হবে। উইকেট ভাল বলেই মনে হয়েছে। ম্যাচে বড় রান হবে।
7
8
ভারতের মারকুটে ওপেনার অভিষেক শর্মা কি দুঃসময় কাটিয়ে উঠেছেন? জিম্বাবোয়ে ম্যাচে রানে ফিরেছেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে কি জ্বলে উঠবেন ভারতের বাঁ হাতি ওপেনার?