পাকিস্তানের প্রাক্তন বোলার মহম্মদ আমির চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই ভারতকে আক্রমণ করে চলেছেন। শুরুতে ভারতের ওপেনার অভিষেক শর্মাকে স্লগার বলে আক্রমণ করেছিলেন।
2
8
পরে বলেছিলেন ভারত কোনওমতেই সেমিফাইনালে পৌঁছতে পারবে না। ভারত শেষ চারে পৌঁছতেই আমির ফের মুখ খুললেন।
3
8
এবার তিনি যে মন্তব্য করেছেন, তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। আমির বলেছেন ভারত ফাইনালে যাবে না। এই ব্যাপারে তিনি নিশ্চিত।
4
8
আমির বলছেন, ''ভারত কমপ্লিট ক্রিকেট খেলছে না। ভারত ফাইনালে যাবে না।''
5
8
তাঁর বক্তব্য ব্যাখ্যা করে আমির বলছেন, ''আমার সেমিফাইনাল নিয়ে অ্যানালিসিস একদম মিলে গিয়েছে। সঞ্জু স্যামসন দুর্দান্ত ক্রিকেট খেলেছে। তবুও আমার মনে হচ্ছে ভারত কমপ্লিট ক্রিকেট খেলেনি। জশপ্রীত বুমরাহ ছাড়া কোনও বোলারই ছন্দে নেই। ওদের ব্যাটিং প্রতিটি ম্যাচেই ভেঙে পড়ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে কঠিন লড়াই হবে। আমি নিশ্চিত ভারত ফাইনালে যাবে না।''
6
8
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পরে শিমরন হেটমায়ার প্রসঙ্গে মহম্মদ আমির বলেছিলেন, ''আমার মনে হয় হেটমায়ারের আউটের সিদ্ধান্তটা বিতর্কিত ছিল। আমার মনে হয় না ও আউট ছিল। আরেকটু থেকে গেলে রান ২২০-২৩০-এ পৌঁছে যেত। তাহলে ভারত ছিটকে যেত।''
7
8
আমির মানেই বিতর্ক। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ইচ্ছা করেই ভারতের সমালোচনা করে চলেছেন। আর প্রতিটি ম্যাচেই ভারত কিন্তু ভুল প্রমাণিত করছে পাক তারকা বোলারকে। তবুও তিনি থামার বান্দা নন। এবার বললেন, ভারত বিশ্বকাপ ফাইনালে পৌঁছবে না।
8
8
আমির আরও বলেন, ''তবে ক্রিকেটীয় দিক থেকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে বলব ভারত কিন্তু মোটেও ভাল ক্রিকেট খেলছে না। পূর্ণাঙ্গ ক্রিকেট বলতে যা বোঝায় তা পাওয়া যাচ্ছে না ভারতের খেলায়। আমি এখনও বলব, ওদের ফিল্ডিং দেখুন। তিন থেকে চারটে ক্যাচ ছেড়েছে, ফিল্ডিংয়ে বল গলেছে। বুমরাহ ছাড়া বাকিরা মার হজম করেছে। ভারতের শক্তির জায়গা কেবল এক বোলার।''