প্রথম ম্যাচে ভারত আমেরিকাকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে নামিবিয়াকে উড়িয়ে দেয় সূর্যকুমার যাদবের দল।
2
9
তৃতীয় ম্যাচে ভারতের সামনে উড়ে গেল পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠেন ঈশান কিষান।
3
9
ভারতের দুর্দান্ত জয়ের পিছনে বড় অবদান ঈশান কিষানের। একসময়ে তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়'। সেই ঈশান কিষান এখন ম্যাচ উইনার। শুরু থেকেই ঝড় তুলতে পারেন তিনি। আর সেই ঝড়ে উড়ে যায় প্রতিপক্ষ।
4
9
বিশ্বকাপ শেষেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। পাত্রী জয়পুরের বাসিন্দা এক মডেল। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দু'জনের।
5
9
ঈশান কিষানের প্রেমিকার নাম ফাঁস করেন তাঁর দাদু অনুরাগ পাণ্ডে। দুই পরিবার তাঁদের সম্পর্ক মেনে নিয়েছে। বিয়ের দিন চূড়ান্ত হওয়া কেবল বাকি রয়েছে। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।
6
9
পাক বোলারদের যত্রতত্র ছুড়ে ফেলেন ঈশান কিষান। রকেট গতিতে রান তোলেন। যে পিচে বল পড়ে থমকে এল, সেই পিচে ঈশান কিষান ৪০ বলে ৭৭ রানের ইনিংস খেললেন। যুবরাজ সিংয়ের রেকর্ড ভাঙেন।
7
9
দুর্দান্ত ছন্দে থাকা ঈশান ঝড়ের পরই প্রকাশ্যে আসে তিনি বিয়ে করতে চলেছেন। ভারতের কিপার-ব্যাটারের প্রেমিকার নাম কী?
8
9
এক সাক্ষাৎকারে ঈশানের দাদু বলেছেন, ''ঈশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ঈশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।''