সুপার এইটের প্রথম ম্যাচেই পা হড়কেছে ভারত। বৃহস্পতিবার সূর্যকুমার যাদবের দলের সামনে জিম্বাবোয়ে।
2
8
সুপার এইটের বাকি দু'টি ম্যাচ ভারতের কাছে মরণবাঁচনের। দুটি ম্যাচ না জিতলে ভারতের পক্ষে শেষ চারের টিকিট জোগাড় করা সম্ভব নয়।
3
8
জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বড় স্বস্তি ভারতীয় সাজঘরে। বড় সড় চোটের হাত থেকে বাঁচলেন তারকা ক্রিকেটার।
4
8
কে তিনি? তিনি আর কেউ নন। শিবম দুবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে ভারতের তারকা ব্যাটাররা যখন এলেন আর গেলেন, সেই সময়ে শিবম দুবে কিন্তু লড়ে গিয়েছেন।
5
8
সেই শিবম দুবের চোট লাগতে পারত অুশীলনের সময়ে। বাউন্ডারি লাইনের কাছে অনুশীলন করছিলেন শিবম দুবে। ক্যাচ ধরতে গেলে তিনি তা ফস্কান। কিন্তু যে গতিতে বলটা ছুটে এসেছিল, তাতে আঙুলে চোট পেতেই পারতেন তিনি।
6
8
বিশ্বকাপের এই পর্যায়ে পৌঁছনোর পরে শিবম দুবের মতো অলরাউন্ডার যদি চোট পেয়ে যান, তাহলে সমস্যায় পড়বে ভারতই। কারণ সুপার এইটে যেভাবে শুরু করার দরকার ছিল, সেভাবে শুরু করতে পারেনি সূর্যকুমারের দল। ফলে সুপার এইটের বাকি দুটি ম্যাচ এখন ভারতের কাছে ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে।
7
8
জিম্বাবোয়ে ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না রিঙ্কু সিংকে। পরিবারে মেডিক্যাল ইমার্জেন্সির জন্য বাড়ি ফিরলেন ভারতীয় তারকা। গত এক বছর ধরে রিঙ্কুর বাবার ক্যান্সারের চিকিৎসা চলছিল। লিভার ক্যান্সারের চতুর্থ স্টেজ। গত কয়েকদিনে অবস্থার অবনতি হয়। বর্তমানে ভেন্টিলেশনে আছেন। এই সময় পরিবারের পাশে থাকতে বাড়ি ফিরে যান।