ওয়াংখেড়েতে ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল। পারদ চড়তে শুরু করে দিয়েছে। শেষ হাসি তোলা থাকবে কোন দলের জন্য, সেটাই দেখার।
2
8
সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত পৌঁছে গিয়েছে সেমিফাইনালে।
3
8
শেষ চারের লড়াইয়ের আগে ভারতকে ভাবাচ্ছে শিশির। ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল দলের চিন্তার কথা জানিয়েছেন সর্বসমক্ষে।
4
8
ওয়াংখেড়ের পিচে সবুজের ছোঁয়া রয়েছে। তবে সেই ঘাস ছাঁটার অপেক্ষায় ভারতীয় দল। সেমিফাইনালের বল গড়ানোর আগে ভারতের সহকারী কোচ মর্নি মর্কেল তাঁর দুঃশ্চিন্তার কথা জানালেন। বললেন, ''শিশির সবসময়ই চিন্তার বিষয়। তবে শিশির তো আর নিয়ন্ত্রণ করা যাবে না। টসও আমাদের হাতে নেই। ওয়াংখেড়েতে সবসময়ে অতিরিক্ত বাউন্স রয়েছে। সেই বাউন্স বোলাররা কাজে লাগাতে পারে।''
5
8
মর্কেল আরও বলছেন, ''ছেলেরা বাউন্সের উপর আস্থা রাখতে পারে। এখানে ছোট ভুল করলে ম্যাচ ঘুরে যেতে পারে। ছোট মাঠ। ফলে বল দ্রুত বাউন্ডারিতে পৌঁছয়।''
6
8
লড়াইয়ে থাকার জন্য মর্কেল আরও বলছেন, ''প্রতিটি ওভারে লড়াই করতে হবে। প্রতিটি বলে লড়াই করতে হবে। এই পিচে ব্যাটারের শক্তির জায়গা তাঁর জন্য দুর্বলতা হতে পারে। খুব বেশি রক্ষণাত্মক হলে চলবে না। সুযোগ আসবেই। আক্রমণ করে যেতে হবে।''
7
8
ভারতের ফিল্ডিংয়ে দুর্বলতা চোখে পড়ছে। ক্যাচ পড়ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যাচ ছেড়েছেন অভিষেক শর্মা। মর্নি মর্কেল বলছেন, ''কেউ ইচ্ছা করে ক্যাচ ফেলে না। আমরা যে ট্রেনিং করি না, তা নয়। আমাদের ফিল্ডিংয়ের উপরে নজর দেওয়া হয়। বিশ্বকাপে নামার আগে ফিল্ডিংয়ের উপরই জোর দেওয়া হয়েছিল। এখনও ফিল্ডিংয়ের উপরই জোর দেওয়া হচ্ছে। ছেলেরা পরিশ্রম করছে। তবুও ক্যাচ পড়ছে। মানসিকতার জন্যই কি হচ্ছে? সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়।''
8
8
মর্কেল বলছেন, যে দল স্নায়ু শান্ত রাখতে পারবে, কন্ডিশন ধরতে পারবে এবং যত তাড়াতাড়ি বুঝে নিতে পারবে, সেই দলই জিতবে।