সদ্যই মুক্তি পেয়েছে সানি লিওনের বায়োগ্রাফিক্যাল ওয়েব সিরিজ করেনজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওনি। এই সিরিজেই প্রাক্তন নীল ছবির নায়িকা তাঁর জীবনের সবথেকে কষ্টদায়ক, কঠিন অধ্যায়ের বিষয়ে কথা বলেছেন। ছবি- সংগৃহীত
2
9
সানি লিওন জানান তাঁর মা যখন জানতে পারেন তিনি নীল ছবির নায়িকা তখন তাঁর প্রথম প্রতিক্রিয়াই ছিল, 'তুই নগ্ন হয়েছিস?' মেয়ের পেশা জানতে পেরে রীতিমত ভেঙে পড়েন তিনি। ছবি- সংগৃহীত
3
9
সানি এদিন এও জানান এই খবরের সঙ্গে একটা সুখবর দিলে হয়তো বিষয়টা খানিকটা অন্যদিকে ঘুরবে। তিনি বাবা, মাকে জানান যে তিনি পেন্টহাউজ পেট অফ দ্য ইয়ার জিতেছেন এবং ১ লাখ ডলার পেয়েছেন। কিন্তু সেটা শুনেও তাঁর বাবা, মা কোনও প্রতিক্রিয়া দেন না। চুপ করে থাকেন। ছবি- সংগৃহীত
4
9
শুধু তাই নয় উল্টে তাঁর মা হতবাক হয়ে জিজ্ঞেস করেন, 'তুই নগ্ন হয়েছিস?' বলেই হাউহাউ করে কেঁদে ফেলেন। অভিনেত্রী এই সিরিজে জানিয়েছেন, 'আমার মা আমার সত্যতা জানতে পারার পর মোটেই খুশি হননি। প্রশ্ন করেছিলেন কেন আমি এই নাম নিয়েছি? আসলে এটি আমার ভাইয়ের নাম।'ছবি- সংগৃহীত
5
9
সানি জানান তিনি আর কিছু নাম ভেবে পাননি। এটাই মাথায় এসেছিল তাই এই নাম নিয়েই তিনি নীল ছবির দুনিয়ায় পা রাখেন এবং খ্যাতি পান। ছবি- সংগৃহীত
6
9
সানি লিওনের বাবার কী প্রতিক্রিয়া ছিল? অভিনেত্রী জানান তাঁর বাবাও মোটেই খুশি ছিলেন না যেহেতু তিনি বাবা মায়ের সঙ্গে কথা না বলেই এই পেশাকে বেছে নিয়েছিলেন। তবে একই সঙ্গে মেয়ের সিদ্ধান্তকে তিনি মেনে নেন, কিন্তু তাঁর পেশাকে? নৈব নৈব চ! ছবি- সংগৃহীত
7
9
কিন্তু কেন নীল ছবির দুনিয়ায় পা রাখলেন সানি লিওন? টাকা উপার্জনের জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এক সপ্তাহে ১০ থেকে ১৫ হাজার ডলার উপার্জন করতে পারবেন যখন দেখলেন তিনি পেশায় এলে, যা অন্য কোনও পেশায় সম্ভব নয়, তখনই তিনি এমন সিদ্ধান্ত নেন।ছবি- সংগৃহীত
8
9
তবে তিনি এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার কারণে তাঁর পরিবারকে একঘরে হতে হয়েছে। আত্মীয়রা যোগাযোগ বন্ধ করে দেয়। গোটা বিষয়ে তাঁর বাবা এতটাই আঘাত পান যে নিয়মিত কাঁদতেন। কিন্তু তাঁরা মেয়েকে জোর করে আটকাতেও পারেননি এই ভয়ে যে যদি তিনি আর কখনই এই 'খারাপ দুনিয়া' থেকে না ফেরেন। ছবি- সংগৃহীত
9
9
তবে শেষ পর্যন্ত নীল ছবিকে বিদায় জানিয়ে বলিউডে পা রাখেন তিনি ২০১২ সালে জিসম ২ ছবিতে অভিনয় করেন। এরপর রাগিণী এমএমএস, এক পহেলি লীলা, ইত্যাদির মতো ছবিতে কাজ করেছেন তিনি। বেবি ডল, দেশি লুক, ইত্যাদির মতো একাধিক হিট ডান্স নম্বর উপহার দিয়েছেন।ছবি- সংগৃহীত