আজকাল ওয়েবডেস্ক: নতুন মাসের শুরুতেই বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। দীপাবলির আগেই পকেটে টান পড়তে চলেছে আমজনতার। ১ নভেম্বর থেকে ফের দাম বাড়ল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের। দর বৃদ্ধির ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম ১০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২,৮২০ টাকায়। তবে শুধু এলপিজি-ই নয়, বছরে এই নিয়ে চতুর্থবার বাড়ানো হল বিমানের জ্বালানি অর্থাৎ অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দামও। ফলে রেস্তোরাঁর খাবারের খরচ থেকে শুরু করে বিমান ভাড়া-সবেতেই কোপ পড়তে চলেছে।
2
6
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম গত সেপ্টেম্বর ও অক্টোবরেও যথাক্রমে ৯.৫০ টাকা এবং ৬২.৫০ টাকা করে বেড়েছিল। নভেম্বরে ফের নতুন করে দর বৃদ্ধি পাওয়ার রেস্তোরাঁর খাবারের বিল আরও বাড়তে পারে।
3
6
আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার ফলে টানা চার মাস বাড়ল জেট ফুয়েলের (ATF) দাম। লিটার প্রতি ১.৩৭ টাকা বেড়ে বর্তমানে দাম হয়েছে ১৩৮.৫০ টাকা। এর আগে আগস্টে ৫ টাকা, সেপ্টেম্বরে ৬.২৮ টাকা এবং অক্টোবরে ১৬ টাকা বেড়েছিল বিমান জ্বালানির দাম। ফলে ক্রমাগত ATF-এর দাম বাড়তে থাকায় উৎসবে বিমানের টিকিটের দাম বাড়ার আশঙ্কা বাড়ছে।
4
6
তবে স্বস্তি একটাই। ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে। সাধারণ মানুষের জন্য গৃহস্থালির ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৯৪২ টাকাতেই অপরিবর্তিত রাখা হয়েছে।