রবিবার রাতে অগ্নিকান্ড শহর কলকাতায়। ভারত কোকিং কোল লিমিটেডের তৃতীয় তলায় আগুন। গতকাল রাত বারোটা নাগাদ আগুন লাগে। আগুন দেখে স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়।
2
6
দমকলের পাঁচটি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল পর্যন্ত ধোঁয়ায় ঢেকে রয়েছে গোটা এলাকা।যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। যেহেতু অফিস বন্ধ ছিল, তাই রাতে অফিসে কেউ ছিল না।
3
6
এর জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। কী থেকে আগুন লাগল খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা। গোটা বিল্ডিংটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনও কুলিং প্রসেস চালানো হচ্ছে ।
4
6
দমকল সূত্রের খবর, যেখানে আগুন লেগেছে সেখানে কম্পিউটার-সহ অন্যান্য সরঞ্জামও মজুত ছিল। মাজেনাইন ফ্লোর করে উপরে স্টোররুম নীচে অফিস ফ্লোর। এছাড়া, অফিসে কোনও জানলাও নেই ।
5
6
ফলে ধোঁয়া বেরোনো কার্যত অসম্ভব। এছাড়াও অফিসে কাঁচের পার্টিশান থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে দমকলকে।
6
6
কম্পিউটার সামগ্রীর স্টোর থাকার ফলে পকেট ফায়ার আইডেন্টিফাই করতে সময় লাগে দমকল আধিকারিকদের। সূত্রের খবর, পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল না। সে কথা স্বীকার করেছেন ফ্লোর ম্যানেজারেরাও।