বুধবার অর্থমন্ত্রক জানিয়েছে যে, 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস'-এর ডাকা প্রস্তাবিত তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের আগে গ্রাহকদের সুবিধার্থে আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্-কসহ সমস্ত ব্যাঙ্ক ২৭ সেপ্টেম্বর, রবিবার খোলা থাকবে।
2
8
ব্যাঙ্কিং খাতের ৯০ শতাংশ কর্মীর প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে দাবি করা 'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস' মূলত সপ্তাহে পাঁচ দিন ব্যাঙ্কে কাজ চালানোর দাবি-সহ অন্যান্য বেশ কিছু দাবিতে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে।
3
8
এই প্রস্তাবিত ধর্মঘটটি ২৬ ও ২৭ সেপ্টেম্বরের সাপ্তাহিক ছুটির ঠিক পরেই এবং ৩০ সেপ্টেম্বর ব্যাঙ্কের 'হাফ-ইয়ারলি ক্লোজিং'-এর সময়ে হবে।
4
8
অর্থমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, "দীর্ঘ সময় ধরে যাতে সাধারণ মানুষের জরুরি ব্যাঙ্কিং প্রয়োজন কোনওভাবে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে ২৭ সেপ্টেম্বর, রবিবার সমস্ত সরকারি খাতের ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক স্বাভাবিকভাবে কাজ করবে।"
5
8
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২৭ সেপ্টেম্বর সমস্ত ব্যাঙ্ক শাখা, অফিস, এটিএম এবং কারেন্সি চেস্ট (নগদ অর্থ সংরক্ষণের ভাণ্ডার) পুরোপুরি সচল রাখার অনুমোদন দিয়েছে।
6
8
অর্থমন্ত্রকের আওতাধীন 'ডিপার্টমেন্ট অফ ফিন্যান্সিয়াল সার্ভিসেস' জানিয়েছে যে, ব্যাঙ্ক গ্রাহকদের কল্যাণ ও সুবিধাই সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
7
8
'ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস'-এর অন্যান্য দাবির মধ্যে রয়েছে পেনশনের উন্নয়ন, সব পেনশনভোগীর জন্য অভিন্ন মহার্ঘ ভাতা কাঠামো এবং 'ন্যাশনাল পেনশন সিস্টেম'-এর আওতাভুক্ত কর্মীদের পুরনো পেনশন স্কিমে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া।
8
8
অনেক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গ্রাহকদের পরামর্শ দিতে শুরু করেছে যে, ধর্মঘট কার্যকর হলে ব্যাঙ্কিং প্রয়োজনে যেন ডিজিটাল মাধ্যম- যেমন মোবাইল ব্যাঙ্কিং, এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, বিসি পয়েন্ট এবং ইউপিআই ব্যবহার করা হয়।