বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন সূর্যের রাশি পরিবর্তনে পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
10
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যকে গ্রহদের রাজা বলা হয়। সূর্যের রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে ধরা হয়, কারণ এর প্রভাব মানুষের কর্মজীবন, আত্মবিশ্বাস, সম্মান এবং আর্থিক অবস্থার ওপর পড়তে পারে।
3
10
আগামী ১৫ জুন মাসে সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই গোচরের প্রভাবে কয়েকটি রাশির জীবনে বড় বদল আসতে পারে বলে জ্যোতিষ বিশেষজ্ঞদের মত।
4
10
সূর্যের গোচরে পাঁচ রাশির উপর শুভ প্রভাব পড়েছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
10
মিথুনঃ মিথুন রাশির জাতকদের আটকে থাকা কাজগুলি এবার শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি বা ব্যবসায় নতুন দিক খুলবে। যারা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি শুভ।
6
10
তুলাঃ তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি বেশ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। যারা ব্যবসা করেন, তাঁদের জন্যও লাভের সুযোগ তৈরি হতে পারে। দূরে কোথাও ভ্রমণের সুযোগও আসতে পারে।
7
10
বৃশ্চিকঃ এই সময় বৃশ্চিক রাশির জাতকদের অর্থনৈতিক বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। হঠাৎ কোনও খরচ বেড়ে যেতে পারে। তবে পুরনো কোনও বিনিয়োগ বা সম্পত্তি থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন।
8
10
মকরঃ মকর রাশির জাতকদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। অফিসে আপনার পরিশ্রমের মূল্যায়ন হতে পারে। নতুন চাকরির সুযোগও আসতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল। শত্রু বা বিরোধীদের কারণে যে সমস্যা হচ্ছিল, তা অনেকটাই কমে যেতে পারে।
9
10
মীনঃ মীন রাশির জাতকদের পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। বাড়ি কেনা, জমি বা সম্পত্তি সংক্রান্ত কাজ এগোতে পারে। তবে অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। নিজের আর্থিক পরিকল্পনা ঠিকভাবে করলে ভবিষ্যতে লাভবান হতে পারেন।
10
10
জ্যোতিষশাস্ত্রের মতে, মিথুন রাশিতে সূর্যের এই গোচর অনেকের জীবনেই নতুন সুযোগ ও সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। তবে শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমেই সাফল্য অর্জন করা সম্ভব।