হাঁসফাঁস গরমে প্রাণ ওষ্ঠাগত! সামনেই শুরু হয়ে যাচ্ছে গরমের ছুটি। বেড়াতে যাওয়ার ইচ্ছে, কিন্তু গন্তব্য ঠিক হয়নি? ট্রেকিং করার ইচ্ছে থাকলে কাছেপিঠের এই জায়গাগুলোয় যেতে পারেন। চোখ, মন দুইয়ের আরাম তো হবেই, আবার গরম থেকে স্বস্তিও পাবেন। ছবি- সংগৃহীত
2
7
জুকু ভ্যালি: নাগাল্যান্ড-মণিপুর বর্ডারে অবস্থিত এই জায়গাটি। ঢেউ খেলানো সবুজের মাঝে ২-৩ দিন কাটানোর আদর্শ জায়গা। এই ট্রেক রুট তেমন কঠিন নয়। দল বেঁধে চাইলে এখান থেকে বেরিয়ে আসতেই পারেন। ছবি- সংগৃহীত
3
7
জঙ্গু ভ্যালি: সিকিমে অবস্থিত এই উপত্যকা। গ্যাংটক থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে থাকা এই জায়গাটি থেকে বরফ ঢাকা পাহাড় শৃঙ্গ, পাখি, জঙ্গল সবটাই দেখা যাবে। নিরিবিলিতে কাটানো যাবে কটাদিন। ছোট ছোট নদী আছে মন ভাল করার জন্য। ছবি- সংগৃহীত
4
7
সান্দাকফু: বঙ্গবাসীর কাছে গরমের ছুটিতে দার্জিলিং হল সেরা ঠিকানা। আর এখান থেকে অনতিদূরে রয়েছে বাংলার সর্বোচ্চ স্থান। আজকাল সোজা গাড়ি গেলেও অনেকেই মানেভঞ্জন থেকে ট্রেক করে সান্দাকফু ওঠেন। মাঝে টুমলিং বা টংলুতে রাত কাটান। এটা আপনার লিস্টে থাকতেই পারে। ছবি- সংগৃহীত
5
7
গোয়েচলা: এখান থেকে ১৪টি সুউচ্চ শৃঙ্গ দেখা যায়। তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। মোটামুটি দিন ১০ লাগে এই ট্রেক করতে। তবে রুট বাকি তিনটির তুলনায় কঠিন, ভারতের অন্যতম কঠিন ট্রেক রুটও বটে এটি। ছবি- সংগৃহীত
6
7
ফোকতে দাড়া: পশ্চিম সিকিমের এই ট্রেকের গোটা পথ মনোমুগ্ধকর পরিবেশ এবং দৃশ্য দিয়ে যেন সাজিয়ে রেখেছে প্রকৃতি। বিশেষ ভিড় হয় না। আকাশ পরিষ্কার থাকলে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার। ছবি- সংগৃহীত
7
7
বার্সে: রডোডেনড্রন দেখতে চান? সঙ্গে বিভিন্ন ধরনের পাখি? প্রকৃতির মধ্যে ৪ দিন ৩ রাত কাটানোর পরিকল্পনা? তাহলে এটাই হতে পারে আপনার জন্য আদর্শ গন্তব্য। ছবি- সংগৃহীত