গরম পড়তেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাইরে বেরনো কষ্টকর হয়ে উঠেছে। প্রচণ্ড রোদ, গরম হাওয়া আর ঘাম শরীরকে খুব দ্রুত ক্লান্ত করে দেয়। এই অবস্থায় বাড়ি ফিরে আমরা অনেকেই কিছু কাজ তাড়াহুড়ো করে করে ফেলি।
2
10
চিকিৎসকদের মতে, রোদ থেকে এসেই কয়েকটি ভুল অভ্যাস শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে সর্দি-কাশি, মাথা ব্যথা, শরীর খারাপ, এমনকি হিট স্ট্রোকের ঝুঁকিও বাড়তে পারে।
3
10
সবচেয়ে সাধারণ ভুল হল বাইরে থেকে ফিরেই বরফ ঠান্ডা জল খাওয়া। গরমে হাঁসফাঁস করতে করতে বাড়ি ফিরেই অনেকে ফ্রিজ খুলে ঠান্ডা জল খেয়ে নেন। এতে মুহূর্তের জন্য আরাম লাগলেও শরীরের ভিতরে হঠাৎ তাপমাত্রার পরিবর্তন হয়। এর ফলে গলা বসে যেতে পারে, ঠান্ডা লাগতে পারে বা হজমের সমস্যাও হতে পারে।
4
10
বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি ফিরে প্রথমে ৫ থেকে ১০ মিনিট বিশ্রাম নিতে হবে। তারপর স্বাভাবিক তাপমাত্রার জল ধীরে ধীরে পান করা ভাল।
5
10
অনেকেই রোদ থেকে ফিরেই সরাসরি এসির সামনে বসে পড়েন। এটিও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। বাইরে প্রচণ্ড গরমে থাকার পর হঠাৎ খুব ঠান্ডা পরিবেশে গেলে শরীরের উপর চাপ পড়ে। এতে মাথা ঘোরা, মাথাব্যথা বা শরীর ব্যথার সমস্যা দেখা দিতে পারে। তাই বাড়ি ফিরে আগে শরীরের ঘাম শুকোতে দিন, তারপর এসি চালান।
6
10
রোদ থেকে এসেই ঠান্ডা জলে স্নান করাও উচিত নয়। শরীর তখন খুব গরম থাকে। সেই সময় হঠাৎ ঠান্ডা জল ব্যবহার করলে রক্তচাপের ওঠানামা হতে পারে।
7
10
বিশেষ করে যাঁদের হার্ট বা ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তাঁদের বেশি সতর্ক থাকা দরকার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরীর স্বাভাবিক হলে তারপর স্নান করা ভাল।
8
10
আরেকটি ভুল হল ঘামে ভেজা জামাকাপড় অনেকক্ষণ পরে থাকা। এতে শরীরে চুলকানি, র্যাশ বা ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই বাড়ি ফিরেই পরিষ্কার ও শুকনো পোশাক পরে নেওয়া উচিত।
9
10
চিকিৎসকদের মতে, এই গরমে শরীরে জলের ঘাটতি খুব দ্রুত হয়। তাই শুধু জল নয়, ডাবের জল, লেবুর শরবত বা ওআরএস খাওয়াও উপকারী। পাশাপাশি বেশি তেল-মশলাযুক্ত খাবার এড়িয়ে হালকা খাবার খাওয়া শ্রেয়।
10
10
এই গরমে সুস্থ থাকতে ছোট ছোট নিয়ম মেনে চলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বাইরে থেকে বাড়ি ফিরেই হঠাৎ ঠান্ডা কিছু না করে শরীরকে একটু সময় দিন। তাহলেই গরমের অনেক সমস্যা সহজেই এড়ানো সম্ভব হবে।