পূরণ হবে মনের ইচ্ছে! ২৯ জুন 'স্ট্রবেরি' পূর্ণিমায় করুন এই টোটকা
নিজস্ব সংবাদদাতা
২৮ জুন ২০২৬ ১৬ : ০০
শেয়ার করুন
1
6
আগামী ২৯ জুন হিন্দু জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ দিন। এই বছর আগামী সোমবার স্নান যাত্রা পড়েছে। একই সঙ্গে, এদিন পূর্ণিমাও বটে। তবে যে সে পূর্ণিমা নয়। বরং স্ট্রবেরি পূর্ণিমা বা ফুল মুন। ছবি- সংগৃহীত
2
6
স্ট্রবেরি ফুল মুনের দিনই আপনি আপনার মনে ইচ্ছে পূরণ করতে পারেন। এটি বছরের সেই শক্তিশালী দিনগুলোর একটি যখন আপনি ইউনিভার্সের কাছে বাকি গোটা বছরের জন্য যে ইচ্ছেগুলো পূরণ হোক চাইছেন সেটা জানাতে পারেন। একই সঙ্গে এদিন বেশ কিছুটা সময় চাঁদের আলোয় কাটানো অত্যন্ত ভাল। ছবি- সংগৃহীত
3
6
এই বছরের স্ট্রবেরি পূর্ণিমা মকর রাশিতে হতে চলেছে। আর মকর রাশি মানেই অনুশাসন, উচ্চাকাঙ্ক্ষা এবং দীর্ঘস্থায়ী কিছু শুরুর বুনিয়াদ। বাকি ৬ মাসে আপনার যে যে ইচ্ছেগুলো পূরণ হোক চাইছেন সেগুলোর জন্য ২৯ জুন কী টোটকা করবেন জেনে নিন। ছবি- সংগৃহীত
4
6
একটি সাদা কাগজে আপনার নাম লিখুন। একই সঙ্গে আপনার মনের ইচ্ছেও লিখুন। এবার একটি গ্লাসে জল ভরে বারান্দা হোক বা ছাদে এই কাগজ রেখে তার উপর গ্লাসটা রেখে দিন। সারা রাত রেখে দিন। পরদিন সকালে উঠে মনে মনে আপনার ইচ্ছেটা পূরণ হয়ে গিয়েছে যেন সেভাবে আবারও বলে জলটা খেয়ে নিন। ছবি- সংগৃহীত
5
6
এছাড়া বারান্দা বা ছাদে একটি মোমবাতি জ্বালিয়ে তার সামনে বসুন। হাতে ৩-৪ টি স্ট্রবেরি নিন। মনের ইচ্ছে বলুন। সবটাই ঘটমান বর্তমান হিসেবে বলবেন। তারপর স্ট্রবেরিগুলো খেয়ে নিন। ছবি- সংগৃহীত
6
6
কোনও বিপদ বহুদিন ধরে ভোগাচ্ছে? তাহলে তার থেকেও মুক্তি পেতে পারেন এদিন। একটি কাগজে আপনার সব আশঙ্কার কথা লিখুন। ভয়, উদ্বেগের কিছু থাকলে সেটাও। এবার খোদা ছাদে গিয়ে চাঁদের দিকে তাকিয়ে একটি মোমবাতি ধরিয়ে তাতে কাগজটা পুড়িয়ে দিন। এবং বলুন, এই স্ট্রবেরি চাঁদকে সাক্ষী রেখে আমার সমস্ত ভয়, উদ্বেগ, দুশ্চিন্তাকে দূর করে দিলাম। আমার জীবন আনন্দে পরিপূর্ণ, আমি লক্ষ্যে অবিচল।ছবি- সংগৃহীত