সারাদিন কাটে এসির মধ্যে, অজান্তেই ফুসফুসের এই ক্ষতি করছেন না তো? জানুন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র কোন প্রভাব ফেলে
নিজস্ব সংবাদদাতা
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ : ১৯
শেয়ার করুন
1
6
এই প্যাচপ্যাচে বা জ্বালাপোড়া গরমে এসি ছাড়া টেকা দায়! আর অফিস মানেই সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের হাওয়ার মধ্যে থাকা। কিন্তু অজান্তে এই রোজকার অভ্যাস আপনার ফুসফুসের ক্ষতি করছে না তো? ছবি- সংগৃহীত
2
6
এসির হাওয়া ফুসফুসের ক্ষতি করে না। তবে যে ঘরে থাকছেন সেখানকার অবস্থা নিশ্চয় করে। ধরা যাক আপনি এমন একটি ঘরে রয়েছেন যেখানে প্রচুর ধুলো, ময়লা, অ্যালার্জেন জমে রয়েছে। সেখানেই চারিদিক সারাদিন বন্ধ করে এসি চালিয়ে রেখেছেন, এবং থাকছেন, তাহলে নিশ্চয়ই ক্ষতি করছেন। ছবি- সংগৃহীত
3
6
ধুলো, ময়লা রয়েছে এমন ঘরে এসি চালিয়ে সারাদিন থাকলে শ্বাসকষ্ট হতে পারে। এছাড়া শুকনো ঠান্ডা বাতাস নাকে ইরিটেশন ঘটাতে পারে।ছবি- সংগৃহীত
4
6
অ্যাজমা হতে পারে। গলায় সংক্রমণ, নাকে অস্বস্তি হওয়া, কাশি, এমনকী অ্যালার্জি পর্যন্ত হতে পারে। ছবি- সংগৃহীত
5
6
তবে যদি নিয়মিত ঘরদোর ভাল করে পরিষ্কার করেন, ধুলো জমতে না দেন তাহলে অসুবিধা নেই। চেষ্টা করুন রোজ সকালে অন্তত দুই ঘণ্টা জানালা, দরজা খোলা রাখতে। বাইরের আলো বাতাস যেন ঘরে ঢোকে। ছবি- সংগৃহীত
6
6
এছাড়া এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার রাখুন। ধুলো জমতে দেবেন না। তাহলে সমস্যা নেই। নইলে ধুলো জমা বদ্ধ ঘরে সারাক্ষণ এসি চালিয়ে রাখলে ফুসফুসের সমস্যা হতে পারে।ছবি- সংগৃহীত