ঝাঁ চকচকে শহর। কিন্তু সেখানেও ইঁদুরের উপদ্রব! অতিষ্ঠ আমেরিকানরা। দিশাহারা মার্কিন প্রশাসনও। উপদ্রব সৃষ্টিকারী এই সব ইঁদুরের সংখ্যা কমাতে এবার জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি প্রয়োগের উদ্যোগ নেওয়া হল। ইঁদুর মারার প্রচলিত বিষাক্ত টোপ ও পাউডারের পাশাপাশি, প্রজনন ক্ষমতা রোধকারী ভক্ষণযোগ্য তরল টোপও এখন ব্যবহার করা হবে। খুব শীঘ্রই চালু হবে ১,৩০,০০০ ডলার (ভারতীয় মুদ্রায় ১.২ কোটি টাকা) মূল্যের একটি পরীক্ষামূলক কর্মসূচি। জানিয়েছে ওয়াশিংটন ডিসি।
2
7
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের অন্যতম রেস্তোরাঁ-বহুল এলাকা 'অ্যাডামস মর্গান'। সেখানেই ইঁদুরের উপদ্রবে নাজেহাল বাসিন্দারা। ফলে ইঁদুরের জন্মনিয়ন্ত্রণ টোপ 'অ্যাডামস মর্গান'-এই প্রথমে কার্যকর করা হবে।
3
7
অতীতে শহরের পরিচ্ছন্নতায় প্রশাসন ইঁদুরের গর্তে কেবল বিষ ঢেলে দেওয়া হত। তবে নতুন এই কর্মসূচির আওতায়, স্বাস্থ্য বিভাগ টানা তিন সপ্তাহ ধরে একটি নির্দিষ্ট এলাকার ওপর বিশেষ মনোযোগ দেবে, ছড়ানো হবে প্রজনন ক্ষমতা রোধকারী ভক্ষণযোগ্য তরল টোপ।
4
7
স্বাস্থ্য বিভাগের কর্মীরা ইঁদুর মারার জন্য দু'ধরনের বিষ এবং গর্ভধারণ রোধ করার জন্য এক ধরনের তরল জন্মনিয়ন্ত্রণ ওষুধ ব্যবহার করবে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল, প্রাপ্তবয়স্ক ও প্রজননক্ষম ইঁদুরগুলো বিষাক্ত টোপ খেয়ে মারা পড়বে, যার ফলে ইঁদুরের সংখ্যা ব্যাপকভাবে কমে আসবে। এরপরও যদি কোনও ইঁদুর বেঁচে থাকে, তবে তারা জন্মনিয়ন্ত্রণ ওষুধ খেয়ে ফেলবে, ফলে আর কোনও বাচ্চার জন্ম দিতে পারবে না।
5
7
এনবিসি ওয়াশিংটন-এর এক প্রতিবেদনে ডিসি হেলথ-এর পরিচালক আয়ানা বেনেটকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আমরা প্রথমে ইঁদুরের সংখ্যা কমিয়ে আনব। এরপর তিন সপ্তাহ পর আমরা আবারও সেখানে যাব। দেখব ওই সময়ের মধ্যে কোনও নতুন বাচ্চা জন্মেছে কি না। যদি জন্মে থাকে, তবে আমরা সেগুলোরও নিধন নিশ্চিত করব।"
6
7
বেনেট আরও বলেন, " যদি তারা আশেপাশে খাওয়ার মতো কিছু খুঁজে পায়, তবে ইঁদুরের সংখ্যা কমিয়ে রাখা সম্ভব হবে না। এর অর্থ হল, সবারই সতর্ক থাকা উচিত। কেউ যেন যেখানে-সেখানে বা মাটিতে খাবার ফেলে না রাখে। শহরের মেয়র বিষয়টি একদমই পছন্দ করেন না, কারণ এমনটা করা মানে ইঁদুরের বংশবৃদ্ধিতেই সহায়তা করা। আমরা চাই না যে আপনাদের আবর্জনা বা বর্জ্য পদার্থগুলো ডাস্টবিনের বাইরে পড়ে থাকুক। যদি সম্ভব হয়, তবে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।"
7
7
যদি 'অ্যাডামস মর্গান' এলাকায় এই কর্মসূচিটি সফল হয়, তবে কর্তৃপক্ষ পরবর্তীতে 'ব্যারাকস রো' এবং 'চায়নাটাউন' এলাকাতেও ইঁদুরের জন্মনিয়ন্ত্রণের টোপ ব্যবহার করবে।