প্রতিবছর হাজার হাজার পড়ুয়া পড়াশোনার জন্য যান বিদেশে। ডিগ্রি লাভ করেন। চাকরি পাওয়ার পর অনেকেই সে দেশেই থেকে যান, অনেকেই ফিরে আসেন দেশে।
2
8
কিন্তু সাম্প্রতিক সামনে এসেছে চমকে ওঠা তথ্য। তাতে দাবি করা হয়েছে, ভারতীয় পড়ুয়াদের বিদেশে রীতিমতো শোষণ করা হয়। কোন কোন দেশ সেই তালিকায়? অবাক করা তথ্য সামনে।
3
8
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের তথ্য, বিদেশমন্ত্রকের এই প্রসঙ্গে একটি তথ্য সামনে এসেছে। বিদেশ মন্ত্রকের (MEA) তথ্য অনুসারে, রাশিয়া এই তালিকায় শীর্ষে।
4
8
অভিযোগ, ভারতীয় শিক্ষার্থীদের অভিযোগ, রাশিয়ায় শোষণ এবং বর্ণগত বৈষম্যের ঘটনা ব্যাপকহারে। বিশ্বের ১৯৬টি দেশের মধ্যে শীর্ষে রাশিয়া। এছাড়া জর্জিয়া, কিরগিজস্তান থেকেও অভিযোগ দায়ের করেছেন ভারতীয় পড়ুয়ারা। তথ্য তেমনটাই।
5
8
গত সপ্তাহে লোকসভায় একটি প্রশ্নের জবাবে, কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং জানিয়েছেন, ২০২৫ সালে ভারতীয় মিশনগুলি বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে ৩৫০ টিরও বেশি অভিযোগ নথিভুক্ত করেছে, যার মধ্যে ২০০ টিরও বেশি কেবল রাশিয়া থেকে ছিল।
6
8
২০২৩ সালে রাশিয়ায় হেনস্থা শোষণের ঘটনায় ৬৬টি অভিযোগ দায়ের হয়েছিল। তারপর থেকে ক্রমাগত বাড়ছে এই সংখ্যা। কিন্তু রাশি প্রসঙ্গে উল্লেখযোগ্য আরও একটি তথ্য, গত কয়েকবছর ধরে চিকিৎসাবিদ্যা-সহ একাধিক খাতে উচ্চশিক্ষালাভের জন্য ভারতীয় পড়ুয়াদের কাছে পছন্দের গন্তব্য রাশিয়া।
7
8
২০২৪ সাল পর্যন্ত ৩১,০০০ এরও বেশি ভারতীয় শিক্ষার্থী রাশিয়ান বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছিল, তথ্য তেমনটাই। অনেকের মতে, পড়ুয়াদের এই বিপুল চাহিদার অন্যতম কারণ সহজ ভর্তি প্রক্রিয়া, ফি-সহ একাধিক বিষয়।
8
8
যদিও এই শোষন প্রসঙ্গ ওঠার পর, লোকসভায় মন্ত্রী জানিয়েছেন, ভারত সরকার ভারতীয় কর্মীদের পাশাপাশি বিদেশে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষা এবং কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে তথ্য তেমনটাই।