একটি গাছ পুঁতলেই মাসে মাসে বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড়। জানেন কী সেই গাছ? বাংলার একাধিক জায়গায় রয়েছে এই গাছ। এমনকী খাস কলকাতাতেও।
2
7
এর নাম 'সোলার ট্রি'। ৪ মিটার উচ্চতা। এই গাছের এক একটি পাতায় রয়েছে সোলার প্যানেল। এই একটি 'সোলার ট্রি' থেকেই প্রতিদিন ৫০ থেকে ৬০ ইউনিট বিদ্যুৎ তৈরি হতে পারে।
3
7
'সোলার ট্রি'র বিশেষত্ব কী কী? ছোট্ট জায়গাতেই বসানো যাবে এই বিদ্যুৎ তৈরির গাছ। মাত্র চার বর্গফুটে 'সোলার ট্রি' যা বিদ্যুৎ দিতে পারে, ৪০০ বর্গফুটের সোলার প্যানেল সেই বিদ্যুৎ তৈরি করে।
4
7
লোডশেডিং হলেও এই 'সোলার ট্রি'র সাহায্যে একটানা কারেন্ট পাবেন। কারণ? দিনের আলোয় যে বিদ্যুৎ পাওয়া যায়, তা লিথিয়াম ব্যাটারিতে সঞ্চয় করা থাকে। প্রতি 'সোলার ট্রি'তে স্মার্ট ট্র্যাকিং সিস্টেম থাকে। এমনকী ঝড়বৃষ্টি, বন্যা হলেও নষ্ট হবে না।
5
7
গ্যালভানাইজড স্টিল দিয়ে তৈরি করা হয়। ফলে জং ধরে না। এই সোলার ট্রি একবার বসালেই টানা ২৫ বছর চলবে। এটি বসালে সরকারের তরফেও ভর্তুকি পাবেন। এমএনআরই-র আওতায় গ্রিন এনার্জি প্রজেক্টে ৩০ শতাংশ ভর্তুকি পাবেন। বাংলায় ডব্লিউবিএসইডিসিএল-এর মাধ্যমে লোন পাবেন।
6
7
প্রতিটি 'সোলার ট্রি'-তে স্টিলের খুঁটি থাকে। প্রতিটি ডালে পিভি প্যানেল থাকে। এগুলি ৩৬০ ডিগ্রি ঘোরানো যায়। সূর্যের রশ্মি যেগুলি থাকে, সেইদিকেই প্যানেলগুলো ঘুরে যায়।
7
7
কত খরচ হবে? একটি ৫ কিলোওয়াটের সোলার ট্রির দাম সাড়ে ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা। ভর্তুকির পর ৩.৮ লক্ষ থেকে ৪.৯ লক্ষ টাকা খরচ হবে। মাসে মাসে ৩০০০ থেকে ৪০০০ টাকা বিদ্যুতের বিল বাঁচবে।