এর আগেও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়েছিল এফএমসিজি। মুদ্রাস্ফীতির কারণে ২০২৭ অর্থবর্ষে প্রথম ত্রৈমাসিকে ফের দাম বাড়াতে পারে।
5
8
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার আবহে বন্ধ হরমুজ প্রণালী। এর জেরে অপরিশোধিত তেলের পাশাপাশি জ্বালানির দাম বাড়ছে।
6
8
প্যাকেজিংয়ের উপকরণ সঠিক সময়ে সরবরাহ হচ্ছে না। পাশাপাশি প্যাকেজিং উপকরণের দাম বাড়ছে। এর জেরেই পরের ত্রৈমাসিকে ফের আরও এক দফা নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে চলেছে।
7
8
চলতি ত্রৈমাসিকেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের ৩ থেকে ৫ শতাংশ দাম বেড়েছে। দ্বিতীয় দফায় আরও দাম বাড়তে পারে।
8
8
এফএমসিজি-র তরফে জানানো হয়েছে, সাবান, শ্যাম্পু, চা, বিস্কুট, কফি, ডিটারজেন্ট পাউডার, গম, দুগ্ধজাত পণ্য, প্যাকেটজাত খাবারের দাম বাড়তে পারে।