পশ্চিমবঙ্গেও প্রি-পেইড স্মার্ট মিটার চালু করার ঘোষণা করেছে সরকার। আগমী ১ অগাস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করেই বিদ্যুৎ সরবরাহ করা হবে রাজ্যের ৯২ হাজার সরকারি অফিস- দপ্তরগুলিতে। এরপর সাধারণ জনগণের বাড়িতেও ধাপে ধাপে বসবে স্মার্ট মিটার।
2
9
এগুলিতে মোবাইল রিচার্জের মতো আগে থেকে টাকা ভরানোর নিয়ম রয়েছে। পর্যাপ্ত টাকা না থাকলে বন্ধ হয়ে যায় বিদ্যুত সংযোগ।
3
9
যাঁরা নতুন স্মার্ট মিটার লাগিয়েছেন বা লাগানোর পরিকল্পনা করছেন তাদের মনে প্রশ্ন হল, ১০০, ৫০০ বা ১০০০ টাকার রিচার্জে কতদিন বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়?
4
9
১০০ টাকার রিচার্জে কতদিন চলবে স্মার্ট মিটার? বেশিরভাগ গ্রাহকই প্রথমে ১০০ বার ২০০ টাকার রিচার্জ করানোর কথা ভাবছেন। তবে তা অল্প কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায়। এতে মনে হয়, মিটার বেশি রিডিং দেখাচ্ছে বা ভুলভাবে তাদের টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এই ধারণা ভ্রান্ত। আসলে প্রতিদিন স্মার্ট মিটারের জন্য একটি ফি কাটা হয়, এর সঙ্গে থাকে মিটার চার্জিংয়ের খরচও।
5
9
আপনার যদি স্মার্ট মিটার থাকে এবং প্রতিদিন ৩ থেকে ৪ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে ১০০ টাকার রিচার্জ খুব বেশি দিন চলবে না। কেননা বিদ্যুতের দামের পাশাপাশি দিতে হয় একটি ফিক্সড ফি, যার মধ্যে রয়েছে বিদ্যুৎ শুল্ক, ফিক্সড চার্জ এবং স্মার্ট মিটার সম্পর্কিত আরো কিছু ফি। আর এই নির্দিষ্ট চার্জটি প্রতিদিন কাটা হয়। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও। সাধারণ ব্যবহারের ক্ষেত্রে ১০০ টাকার রিচার্জ দুই তিন দিনের মধ্যেই ফুরিয়ে যায়। তাই বারংবার কম টাকার রিচার্জ করে যেতে হয়।
6
9
প্রতি ৩ থেকে ৪ ইউনিট খরচ ধরলে, ১০০০ টাকা রিচার্জে প্রায় ৩০ থেকে ৩২ দিন চলতে পারে। অর্থাৎ, এক মাস প্রায় নিশ্চিন্তে থাকা যায়।
7
9
তবে বাড়িতে এয়ার কন্ডিশন মেশিন, গিজার বা বেশি বিদ্যুৎ খরচ করে- এরকম যন্ত্রের ব্যবহার হলে এই মেয়াদ কিছুটা কমতে পারে। বারংবার কম টাকার রিচার্জ করলে, সেটা গ্রাহকের জন্য অসুবিধার হতে পারে। বারবার মিটার চেক করা এবং পেমেন্ট করার মত ঝামেলাগুলি পোহাতে হয়। তাই দৈনিক বিদ্যুৎ খরচের হিসেব করে একবারে ১৫ দিন বা ৩০ দিনের জন্য রিচার্জ করে রাখাই সুবিধাজনক।
8
9
বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের বিদ্যুতের ইউনিটের হিসাবে রেট কত? ১) শূন্য থেকে ২৫ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৫ টাকা। ২) ২৬ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৫ টাকা ৬০ পয়সা। ৩) ৭৬ থেকে ১৫০ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৬ টাকা ২০ পয়সা। ৪) ১৫১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত- ইউনিট প্রতি ৭ টাকা। ৫) ৩০০ ইউনিটের উপরে-ইউনিট প্রতি ৮ টাকা।
9
9
এবার হিসাব কষসেই স্পষ্ট হয়ে যাবে গ্রাহক কত টাকার রিচার্জ করলে পুরো মাস চলে যাবে।