সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২০২৬-২৭ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সুকন্যা সমৃদ্ধি যোজনা সহ সমস্ত ছোট সঞ্চয় প্রকল্পের সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে এই প্রকল্পগুলিতে বিনিয়োগকারীরা আগের মতোই একই হারে সুদ পাবেন।
2
12
অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এপ্রিল-জুন ২০২৬ ত্রৈমাসিকে যে সুদের হার কার্যকর ছিল, জুলাই-সেপ্টেম্বর ২০২৬ ত্রৈমাসিকেও সেই হারই বহাল থাকবে।
3
12
উল্লেখযোগ্য বিষয় হল, টানা নবম ত্রৈমাসিক কেন্দ্র এই প্রকল্পগুলির সুদের হারে কোনও পরিবর্তন করল না। এর ফলে কোটি কোটি বিনিয়োগকারী স্থিতিশীল রিটার্নের নিশ্চয়তা পেলেন।
4
12
বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বছরে ৭.১ শতাংশ সুদ মিলছে এবং এই হার অপরিবর্তিত থাকবে। অন্যদিকে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা এখনও সবচেয়ে বেশি ৮.২ শতাংশ সুদ দিচ্ছে।
5
12
দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এই দুটি প্রকল্প এখনও সবচেয়ে আকর্ষণীয় বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
6
12
এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৭.৭ শতাংশ, পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম ৭.৪ শতাংশ এবং কিষান বিকাশ পত্র ৭.৫ শতাংশ সুদ বহাল রাখা হয়েছে।
7
12
পোস্ট অফিস টাইম ডিপোজিটের ক্ষেত্রেও কোনও পরিবর্তন হয়নি। এক বছরের আমানতে ৬.৯ শতাংশ, দুই বছরের আমানতে ৭ শতাংশ, তিন বছরের আমানতে ৭.১ শতাংশ এবং পাঁচ বছরের আমানতে ৭.৫ শতাংশ সুদ পাওয়া যাবে। এছাড়া পাঁচ বছরের পোস্ট অফিস রেকারিং ডিপোজিট ৬.৭ শতাংশ সুদ মিলবে।
8
12
বিশেষজ্ঞদের মতে, সুদের হার অপরিবর্তিত রাখার ফলে যাঁরা ঝুঁকিমুক্ত ও নিশ্চিত রিটার্ন চান, তাঁদের জন্য এই প্রকল্পগুলি এখনও অত্যন্ত নির্ভরযোগ্য।
9
12
শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগের তুলনায় সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে মূলধনের নিরাপত্তা বেশি থাকায় অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং দীর্ঘমেয়াদি সঞ্চয়কারীদের মধ্যে এই প্রকল্পগুলির জনপ্রিয়তা বরাবরের মতোই রয়েছে।
10
12
উল্লেখ্য, ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারে শেষ বড় পরিবর্তন হয়েছিল ২০২৩-২৪ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে। এরপর এপ্রিল ২০২৪-এ শুধুমাত্র দুটি প্রকল্পে পরিবর্তন আনা হয়েছিল।
11
12
তখন তিন বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিটের সুদের হার ৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ করা হয় এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা-র সুদের হার ৮ শতাংশ থেকে ৮.২ শতাংশ করা হয়েছিল।
12
12
তারপর থেকে আর কোনও প্রকল্পের সুদের হারে পরিবর্তন হয়নি। এবারও সেই ধারাই বজায় রাখল কেন্দ্রীয় সরকার। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত যাঁরা সরকারি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করবেন, তাঁরা আগের মতোই একই হারে সুদের সুবিধা পাবেন। স্থিতিশীল ও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে এই সিদ্ধান্ত বহু সঞ্চয়কারীর কাছে স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।