শ্রাবণ শিবরাত্রিতে শুক্রের মহাযোগ! ৪ রাশির জীবনে আসছে টাকার জোয়ার, আগস্টে গাড়ি-বাড়ির স্বপ্নপূরণ হবে কাদের?
নিজস্ব সংবাদদাতা
১০ আগস্ট ২০২৬ ২০ : ১৭
শেয়ার করুন
1
12
আগামী ১১ অগস্ট পালিত হবে শ্রাবণ শিবরাত্রি। মহাদেবের ভক্তদের কাছে এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এ বছর শিবরাত্রির দিনটি জ্যোতিষের দিক থেকেও বেশ গুরুত্বপূর্ণ।
2
12
একই দিনে শুক্র নক্ষত্র পরিবর্তন করবে।চন্দ্রের অধীনস্থ হস্ত নক্ষত্রে প্রবেশ করবে শুক্র।
3
12
জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, সৌন্দর্য, অর্থ, বিলাসিতা ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে মনে করা হয়।
4
12
শুধু নক্ষত্র পরিবর্তন নয়, পুরো মাস জুড়ে শুক্র গ্রহ কন্যা রাশিতে অবস্থান করবে।
5
12
জ্যোতিষীদের মতে, শ্রাবণ শিবরাত্রির দিনে মহাদেবের কৃপা এবং শুক্র-চন্দ্রের এই অবস্থানের প্রভাবে কয়েকটি রাশির জাতক-জাতিকার জীবনে ভাল পরিবর্তন আসতে পারে।
6
12
বিশেষ করে চার রাশির জাতক-জাতিকাদের আয় বাড়তে পারে, নতুন কাজের সুযোগ আসতে পারে এবং কর্মজীবনেও সাফল্যের সম্ভাবনা তৈরি হতে পারে।
7
12
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য সময়টি বেশ শুভ হতে পারে। শুক্রের প্রভাবে তাঁদের কাজের দক্ষতা ও সৃজনশীলতা বাড়তে পারে। আচমকাই কোথাও থেকে অর্থ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। শেয়ার বাজার বা পুরনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে।
8
12
কর্কটঃ কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সাহস বাড়তে পারে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হওয়ার সুযোগ আসবে। কাজের জায়গায় নতুন সুযোগ আসতে পারে। ছোটখাটো ভ্রমণ থেকেও ভাল অভিজ্ঞতা বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
9
12
বৃশ্চিকঃ বৃশ্চিক রাশির জাতকদের জন্য সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা তৈরি হতে পারে অর্থের ক্ষেত্রে। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষভাবে লাভবান হতে পারেন। কর্মক্ষেত্রেও উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
10
12
মকরঃ মকর রাশির জাতকদের ভাগ্যের উন্নতি হতে পারে। শুক্রের হস্ত নক্ষত্রে প্রবেশ তাঁদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। ধর্মীয় বা শুভ অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাওয়া যেতে পারে।
11
12
জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ী, ১১ অগস্ট শ্রাবণ শিবরাত্রির দিনে শিবলিঙ্গে দুধ, দই ও মধু দিয়ে অভিষেক করা যেতে পারে। মহাদেবকে সাদা ফুল ও বেলপাতা অর্পণ করে ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করতে পারেন।
12
12
পাশাপাশি কোনও দরিদ্রকে চাল, চিনি কিংবা সাদা পোশাক দান করাও শুভ বলে মনে করা হয়।