সাত্ত্বিক আহার থেকে সৈন্ধব লবণ, শ্রাবণ মাসের শিবের ব্রত পালনে কী খাবেন, কী খাবেন না?
নিজস্ব সংবাদদাতা
২৬ জুলাই ২০২৬ ১৯ : ২৭
শেয়ার করুন
1
10
শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র৷ মহাদেবের আরাধনায় এই শ্রাবণ মাসে ব্রত পালন করেন লক্ষ লক্ষ ভক্ত।
2
10
অবিবাহিতা মেয়েরা ভাল জীবনসঙ্গী পাওয়ার আশায়, আর বিবাহিতা মহিলারা সুখী দাম্পত্যের জন্য টানা ১৬ সোমবার এই ব্রত রাখেন। তবে ব্রতের পবিত্রতা বজায় রাখতে খাদ্যাভ্যাসেও মানতে হয় বিশেষ কিছু নিয়ম।
3
10
ব্রতের দিন সাধারণত সন্ধ্যা আরতির পর একবেলা ফলাহার বা সাত্ত্বিক আহার করা হয়। কলা, আপেল, পেঁপে, ডালিমের মতো মরশুমি ফল খাওয়া যায়।
4
10
সারাদিন ক্লান্তি এড়াতে বাদাম, কাজু, কিশমিশ ও মাখানা খুবই উপকারী। রুটি বা পুরি তৈরিতে সাধারণ গমের আটার বদলে ব্যবহার করা হয় কুট্টু, রাগীর আটা৷
5
10
সাবুদানার খিচুড়ি, বড়া বা ক্ষীর ব্রতের দিনের অন্যতম প্রিয় পদ। দুধ, দই ও পনিরও খাওয়া চলে।
6
10
রান্নায় সাধারণ নুনের বদলে ব্যবহার করা হয় সৈন্ধব লবণ, যাকে অপেক্ষাকৃত শুদ্ধ মনে করা হয়।
7
10
আমিষ খাবার, ডিম ও মদ্যপান সম্পূর্ণ বর্জনীয়। পেঁয়াজ, রসুন, বেগুন ও সবুজ শাকসবজিও এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
8
10
মসুর ডাল, সাধারণ শস্যদানা এবং প্যাকেটজাত ভাজাভুজি বা প্রসেসড স্ন্যাক্সও এড়িয়ে চলাই ভাল। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এগুলি তমসিক খাবারের তালিকাভুক্ত, যা মন অস্থির করে তোলে বলে মনে করা হয়।
9
10
বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের পিছনে শুধু ধর্মীয় বিশ্বাসই নয়, রয়েছে বর্ষাকালীন স্বাস্থ্যবিধিও। বর্ষায় হজমশক্তি তুলনামূলক দুর্বল থাকে, তাই হালকা ও সহজপাচ্য খাবার শরীরের পক্ষে ভাল।
10
10
আয়ুর্বেদ অনুযায়ীও এই সময় সাত্ত্বিক আহার শরীর ও মন দুইয়ের জন্যই উপকারী বলে মনে করা হয়।