মেফ্লাইস: এটি একধরনের মাছি। এই জলজ পোকামাকড়ের আয়ু প্রাণীজগতের মধ্যে সবচেয়ে কম। জন্মের পর মাত্র কয়েক ঘণ্টা বেঁচে থাকে। কখনও কখনও জন্মের পাঁচ মিনিট পরেও এদের মৃত্যু হতে পারে।
2
8
গ্যাস্ট্রোট্রিচ: এটি সামুদ্রিক প্রাণী। ফ্রেশ ওয়াটারেই মূলত এদের জন্ম ও বংশবিস্তার ঘটে। গবেষণায় দেখা গেছে, এদের গড় আয়ু ১০ দিন।
3
8
শ্রমিক মৌমাছি: এদের আয়ুও উল্লেখযোগ্যভাবে অত্যন্ত কম। সাধারণত শ্রমিক মৌমাছি পাঁচ থেকে ছ'সপ্তাহ বেঁচে থাকে।
4
8
উড়ন্ত পিঁপড়ে: পুরুষ উড়ন্ত পিঁপড়ে সাধারণ এক থেকে দু'সপ্তাহ বেঁচে থাকে। স্ত্রী উড়ন্ত পিঁপড়ের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়ার পরেই মৃত্যু হয় এদের।
5
8
ফ্রুট ফ্লাই: এরাও একধরনের মাছি। পচা ফল, নর্দমার ধারেই এদের জন্ম। সাধারণত ৪০ থেকে ৫০ দিন এরা বেঁচে থাকে।
6
8
মশা: এরা সাধারণত কয়েক সপ্তাহ বেঁচে থাকে। পুরুষ মশা বড়জোর এক সপ্তাহ বেঁচে থাকে। স্ত্রী মশাদের আয়ু তুলনামূলক বেশি।
7
8
হাউস ফ্লাই: এদের আয়ু সাধারণত ১৫ থেকে ৩০ দিন। খুব দ্রুত বংশবিস্তার করে এরা। বিশ্বজুড়েও তাই ছড়িয়ে রয়েছে এই ধরনের পোকা।
8
8
লুনা মথ: প্রাপ্ত বয়স্ক লুনা মথ সাধারণ এক সপ্তাহ বেঁচে থাকে। প্রাপ্ত বয়স্ক লুনা মথ ঠিক মতো খেতেও পারে না। বংশবিস্তার করেই কয়েক দিনের মধ্যেই এদের মৃত্যু হয়।