দেশে ফিরে প্রাথমিক কর্তব্য কী? আরও স্পষ্ট বার্তা মুজিব-কন্যার? আগেই জানিয়েছিলেন, তিনি ফিরবেনই দেশে। মাথায় সর্বোচ্চ শাস্তির সাজা। তারপরেও পদ্মাপারে ফিরতে চান শেখ হাসিনা।
2
8
দেশে ফিরে প্রাথমিক কর্তব্য কী? আরও স্পষ্ট বার্তা মুজিব-কন্যার? আগেই জানিয়েছিলেন, তিনি ফিরবেনই দেশে। মাথায় সর্বোচ্চ শাস্তির সাজা। তারপরেও পদ্মাপারে ফিরতে চান শেখ হাসিনা।
3
8
একাধিক বার একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তিনি এই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন স্পষ্ট করে। দিল্লিতে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেন, ডিসেম্বর, বিজয়ের মাস। সেই মাসেই ফিরবেন তিনি।
4
8
সম্প্রতি ফের একই বার্তা দিয়েছেন মুজিব-কন্যা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি কারাবরণের জন্য প্রস্তুত, কিন্তু ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার বিষয়ে নিজের দৃঢ় সংকল্প থেকে তিনি সরে আসবেন না।
5
8
অন্যদিকে বাংলাদেশে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিযোগ করেছেন। একইসঙ্গে নিজের দল, আওয়ামী লিগ পুনর্গঠনের বিষয়েও বড় বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
6
8
হাসিনা বলেন, 'আমার রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যেতে এবং বাংলাদেশের জনগণের সেবা করার জন্য যদি কারাবাস-সহ যেকোনও আইনি পরিণতির মুখোমুখি হতে হয়, তবে আমি তার জন্য সম্পূর্ণ প্রস্তুত।'
7
8
তিনি জানান, দেশে ফেরার প্রক্রিয়াটি ঠিক কীভাবে সম্পন্ন হবে, তার বিস্তারিত পরিকল্পনা এখনো চূড়ান্ত করা হয়নি। সঙ্গেই জানান, 'আমি ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে আমার মাতৃভূমিতে ফিরে আসার দৃঢ় অঙ্গীকার করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার দেশে ফেরার অধিকার রয়েছে এবং বাংলাদেশের কোনও আইনই আমাকে তা করা থেকে ন্যায্যভাবে বিরত রাখতে পারে না।'
8
8
সঙ্গেই হাসিনা ওই সংবাদমাধ্যমে সাক্ষাতকার দেওয়ার সময় বলেন, 'প্রশ্নটা এটা নয় যে আমি ফিরব কি না, বরং প্রশ্ন হল—কীভাবে ফিরলে আমাদের জাতি ও নাগরিকদের স্বার্থ সুরক্ষিত থাকবে।'