শনির উল্টো চালে বিপাকে ৫ রাশি! হারাতে পারেন চাকরি, অর্থকষ্টে জীবন ছারখার, ভয়ঙ্কর বিপদ আসছে কাদের?
নিজস্ব সংবাদদাতা
১৮ জুলাই ২০২৬ ১৬ : ২৩
শেয়ার করুন
1
12
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের সোজা-উল্টো গতির কারণে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন শীঘ্রই শনি বক্রী হওয়ায় পাঁচ রাশির জীবনে নেতিবাচক পরিবর্তন আসতে চলেছে।
2
12
গ্রহদের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচিত হয় শনি। প্রতি আড়াই বছরে শনিদেব রাশি পরিবর্তন করেন। নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করে শনিদেব।
3
12
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত শনি বক্রী থাকবে। অর্থাৎ এই সময় শনির গতি আপাতদৃষ্টিতে উল্টো দিকে চলছে বলে মনে হবে।
4
12
জ্যোতিষীদের মতে, এই সময় মানুষের কর্মজীবন, দায়িত্ববোধ, ধৈর্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার উপর বিশেষ প্রভাব পড়তে পারে। অনেকের পুরনো সমস্যা সামনে আসতে পারে, আবার কেউ নিজের ভুল শুধরে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগও পেতে পারেন।
5
12
তাহলে শনির বক্রীতে কাদের জীবনে দুঃসময় আসতে পারে? জেনে নিন-
6
12
মিথুনঃ চাকরি ও ব্যবসা, দুই ক্ষেত্রেই কিছু অনিশ্চয়তা দেখা দিতে পারে। নতুন ব্যবসায় বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
7
12
সিংহঃ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। নিজের কাজের মান ধরে রাখতে হবে। কোনও সিদ্ধান্ত আবেগের বশে নয়, ভেবেচিন্তে নিন। পুরনো অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করুন। এতে ভবিষ্যতে ভাল ফল মিলতে পারে।
8
12
কন্যাঃ এই সময় কর্মক্ষেত্রে নানা বাধা আসতে পারে। গুরুত্বপূর্ণ কোনও প্রজেক্টে দেরি হতে পারে বা সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।
9
12
ধনু: পদোন্নতি, বেতন বৃদ্ধি বা নতুন চাকরির সুযোগ পেতে দেরি হতে পারে। তাই হতাশ না হয়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে নজর দিন। নতুন কোনও কোর্স বা প্রশিক্ষণ ভবিষ্যতে কাজে লাগতে পারে।
10
12
মীনঃ অফিসে কাজের চাপ হঠাৎ বেড়ে যেতে পারে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতের অমিল দেখা দিতে পারে। চাকরি বদলের পরিকল্পনা থাকলে তাড়াহুড়ো না করে সব দিক ভালোভাবে যাচাই করুন। অযথা ঝুঁকি নিলে পরে সমস্যায় পড়তে পারেন।
11
12
কী করলে সমস্যার ঝুঁকি কমবে? জ্যোতিষীদের মতে, শনি বক্রী মানেই শুধু খারাপ সময় নয়। বরং এটি নিজের কাজ, দায়িত্ব এবং ভবিষ্যতের পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করার সময়। তাই এই কয়েক মাস ধৈর্য ধরে কাজ করুন, নিয়ম মেনে চলুন এবং কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভাবুন।
12
12
মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের এই পূর্বাভাস বিশ্বাস ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। বাস্তব জীবনের সাফল্য অনেকটাই নির্ভর করে আপনার পরিশ্রম, দক্ষতা এবং সঠিক সিদ্ধান্তের উপর।