বলিউডের বাদশা শাহরুখ খান। বয়স ৬১ ছুঁলেও তাঁর চেহারা, এনার্জি এবং শারীরিক সক্ষমতা দেখে বয়সের হিসাব মেলানো কঠিন। বিশেষ করে ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো অ্যাকশন ছবিতে তাঁর পেশিবহুল চেহারা দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। এবার আসন্ন ছবি ‘কিং’-এও নতুন অবতারে ধরা দিতে চলেছেন অভিনেতা।
2
9
কিন্তু কীভাবে নিজেকে এতটা ফিট রাখেন শাহরুখ? শাহরুখ খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি সাধারণত দিনে একবারই খাবার খান। তবে এটি কোনও নির্দিষ্ট ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েটের অংশ নয়। বরং দীর্ঘদিনের ব্যক্তিগত অভ্যাস।
3
9
খাবারের ক্ষেত্রেও খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা পছন্দ করেন না অভিনেতা। সাধারণ এবং ঘরোয়া খাবারেই স্বচ্ছন্দ তিনি। অতিরিক্ত মুখরোচক খাবার বা বারবার স্ন্যাকস খাওয়ার অভ্যাস নেই তাঁর।
4
9
প্রতিদিনের খাবারের তালিকায় থাকে স্প্রাউটস, গ্রিলড চিকেন, ব্রকোলি এবং কখনও কখনও অল্প পরিমাণে ডাল। বছরের পর বছর ধরে প্রায় একই ধরনের খাবার খেয়ে আসছেন তিনি।
5
9
তবে তার মানে এই নয় যে পছন্দের খাবার থেকে নিজেকে দূরে রাখেন শাহরুখ। বন্ধু বা আত্মীয়ের বাড়িতে গেলে বিরিয়ানি, লস্যি, ঘি দিয়ে তৈরি নানা পদও চেখে দেখেন তিনি। অর্থাৎ খাবার নিয়ে অযথা কড়াকড়ি করতে পছন্দ করেন না অভিনেতা
6
9
ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটান না অভিনেতা। বরং সাধারণত প্রায় ৩০ মিনিট শরীরচর্চা করেন। কাজের ব্যস্ততা যতই থাকুক, শরীরচর্চার জন্য কিছুটা সময় বের করে নেন তিনি।এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, অনেক সময় শুটিং শেষ করে রাত ২টো নাগাদ বাড়ি ফেরেন। তার পর স্নান সেরে জিমে যান। শরীরচর্চা শেষ করেই ঘুমোতে যান তিনি।
7
9
সাধারণত ভোর ৫টার দিকে ঘুমোতে যান তিনি। শুটিং থাকলে সকাল ৯টা বা ১০টার দিকে ঘুম থেকে ওঠেন। তবে চিকিৎসকদের মতে, শাহরুখের এই ঘুমের অভ্যাস সবার অনুসরণ করা উচিত নয়। সুস্থ থাকতে প্রাপ্তবয়স্কদের সাধারণত প্রতি রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম প্রয়োজন।
8
9
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পেশির শক্তি কমতে পারে। তাই নিয়মিত শরীরচর্চা, সঠিক খাবার এবং পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহরুখের জীবনযাপন থেকে সবচেয়ে বড় শিক্ষা হল, ব্যস্ততার মধ্যেও শরীরের যত্ন নেওয়ার জন্য নিয়মিত সময় বের করা প্রয়োজন।
9
9
তবে মনে রাখতে হবে, দিনে একবার খাবার খাওয়া বা ভোররাতে ঘুমোতে যাওয়ার মতো অভ্যাস সবার শরীরের জন্য উপযুক্ত নয়। চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া এমন খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত নয়।