মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে একাধিক উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন সংস্থা। এবার মহিলাদের জন্য বাড়িতে বসেই মাসে মাসে ভাল আয়ের সুযোগ। তাও আবার কেন্দ্রীয় সরকারি সংস্থার আওতায়।
2
12
মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আগেই বড় উদ্যোগ নিয়েছিল লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। ২০২৪ সালের ডিসেম্বর মাসে চালু করা হয় এলআইসির ‘বিমা সখী যোজনা।’
3
12
এই প্রকল্পের মাধ্যমে আয়ের সুযোগ করে দেওয়া হয় মহিলাদের, যাতে তারা আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন। এই যোজনায় বিশেষ ট্রেনিং দেওয়া হয় এলআইসির তরফে। সেখানেও বিশেষ ভাতার ব্যবস্থা রয়েছে।
4
12
‘বিমা সখী যোজনা’-র আওতায় বিমা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি মহিলাদের বিমা এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ তৈরি করা প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট অঙ্কের স্টাইপেন্ড পাওয়ার কারণে আয়ের সুযোগও থাকে।
5
12
এই প্রকল্প চালু করার অন্যতম উদ্দেশ্যই হল গ্রামীণ ও ছোট শহরের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। তবে কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন এবং কত টাকা আর্থিক সহায়তা পাবেন তা আগেভাগে জেনে নেওয়া ভাল।
6
12
এলআইসি-র এই বিশেষ উদ্যোগের আওতায় মহিলাদের তিন বছর ধরে বিমা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের বিমা পলিসি সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ দেওয়া হয়।
7
12
এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে। তবে এলআইসি-এর কোনও কর্মীর আত্মীয় হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। আবেদনের আগে যোগ্যতার অন্যান্য শর্তও সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন।
8
12
তিন বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ৭০০০ টাকা, অর্থাৎ বছরে মোট ৮৪ হাজার টাকা দেবে এলআইসি। দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০ টাকা, অর্থাৎ বছরে মোট ৭২ হাজার টাকা।
9
12
তৃতীয় বছরে প্রতি মাসে ৫০০০ টাকা অর্থাৎ বছরে মোট ৬০ হাজার টাকা। প্রশিক্ষণ চলাকালীন তিন বছরে ট্রেনিংপ্রাপ্ত মহিলাদের মোট ২ লক্ষ ১৬ হাজার টাকা দেবে এলআইসি। স্টাইপেন্ডের পাশাপাশি বিমা পলিসি বিক্রি করে কমিশন আয়ের সুযোগও রয়েছে।
10
12
নির্দিষ্ট শর্ত পূরণ করে পলিসি বিক্রি করতে পারলে প্রথম বছরে কমিশন বাবদ সর্বোচ্চ ৪৮ হাজার টাকা পর্যন্ত আয় হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে পলিসি বিক্রি ও প্রযোজ্য কমিশনের নিয়মের উপর।
11
12
ঘরে বসেই আবেদন করা যাবে বিমা সখী যোজনায়। প্রথমে এলআইসি-র অফিশিয়াল ওয়েবসাইট খুলে পছন্দ মতো ভাষা বেছে নিন। স্কিম বিভাগে গিয়ে ‘বিমা সখী যোজনা’ সংক্রান্ত পেজটি খুলতে হবে।
12
12
পেজের নিচের দিকে থাকা ‘Click Here for Bima Sakhi’ অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনে ক্লিক করলেই আবেদন সংক্রান্ত নতুন লিঙ্ক খুলে যাবে। আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করলেই হয়ে যাবে।