ধনতেরাসের দিনই ফিরবে ভাগ্যের হাল! মালব্য মহাপুরুষ রাজযোগের হাত ধরে সুদিন আসছে কাদের?
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ১১ : ০০
শেয়ার করুন
1
11
জ্যোতিষশাস্ত্রে পঞ্চমহাপুরুষ যোগের অন্যতম শুভ যোগ হল মালব্য মহাপুরুষ রাজযোগ। শুক্রের বিশেষ অবস্থানের কারণে এই যোগ তৈরি হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে, শুক্র যখন বৃষ বা তুলা রাশিতে নিজের ঘরে অথবা মীন রাশিতে উচ্চস্থানে থেকে জন্মছকের কেন্দ্রস্থানে অবস্থান করে, তখন মালব্য যোগ গঠিত হয়। ২০২৬ সালের ধনতেরসের দিন তুলাতে অবস্থান করবে শুক্র। এর ফলে তৈরি হবে মালব্য মহাপুরুষ রাজযোগ। এর ফলে কারা লাভবান হবেন জেনে নিন। ছবি: সংগৃহীত
2
11
তুলা: তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। তাই শুক্রের শুভ অবস্থান এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের নতুন চুক্তি বা লাভজনক যোগাযোগ তৈরি হতে পারে। ছবি: সংগৃহীত
3
11
আর্থিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি বিলাসবহুল সামগ্রী কেনার পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়বে এবং দাম্পত্য জীবনে পুরনো অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
4
11
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিগত ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে ব্যবসায়িক অংশীদার খুঁজছেন, তাঁরা নতুন সুযোগ পেতে পারেন। ছবি: সংগৃহীত
5
11
কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। আর্থিক দিক থেকে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তা এগোতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
6
11
কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে সময়টি ইতিবাচক হতে পারে। দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ থেকে লাভের মুখ দেখতে পারেন। ছবি: সংগৃহীত
7
11
কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি পদোন্নতির সুযোগও তৈরি হতে পারে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের আয় বাড়তে পারে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ছবি: সংগৃহীত
8
11
মকর: মকর রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য পরিশ্রম করছেন, তাতে সাফল্য আসতে পারে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ পেতে পারেন। ছবি: সংগৃহীত
9
11
ব্যবসায়ীদের জন্য নতুন বিনিয়োগ ও সম্প্রসারণের পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। আয় বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ছবি: সংগৃহীত
10
11
মীন: মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও সমৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। যাঁরা বিয়ের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্য পেতে পারেন। ছবি: সংগৃহীত
11
11
ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আর্থিক লাভের পথ খুলে দিতে পারে। পারিবারিক জীবনে আনন্দের পরিবেশ বজায় থাকবে। নিজের প্রতিভা প্রকাশের সুযোগও মিলতে পারে। ছবি: সংগৃহীত