পাহাড় ঘুরতে অনেকেই ভালোবাসেন। পাহাড় যেমন সুন্দর, তেমন তার কিছু ভয়ানক ও আশ্চর্য দিকও রয়েছে৷ যেই কারণে পাহাড়কে অনেক সময় ‘ভয়ঙ্কর সুন্দর’ বলেও ব্যাখ্যা করা হয়।
2
7
এমনই এক পাহাড় আছে যেখানে সন্ধের ঠিক পরেই আশ্চর্য কিছু ঘটনা ঘটে৷ অনেকেই হয়তো জানেন না, সন্ধের ঠিক পরেই মেঘালয়ের পাহাড়ি জঙ্গল থেকে ভেসে আসে এক অদ্ভুত সুর।
3
7
ঘড়ির কাঁটায় তখন সবে ছটা বেজেছে। পরিবেশ অনুকূল থাকলে, যেমন হালকা বৃষ্টি, আর্দ্র হাওয়া বা কুয়াশা জমলে অদ্ভুত সব গান শোনা যায়৷ এই সুরের মূর্ছনা আধ ঘণ্টা বা তার চেয়েও বেশি সময় ধরে চলতে থাকে।
4
7
২০২৩ সালে এই রহস্যময় গানের উৎস খুঁজতে গিয়ে অবাক হন গবেষকরা। পূর্ব খাসি পাহাড়ের নানা প্রান্তে খোঁজ চালিয়ে তাঁরা পৌঁছে যান পাইন গাছের মাথায়।
5
7
আর সেখানেই মিলল আসল রহস্য। পুরুষ ঝিঁঝিঁপোকার এক দল এই গানের রচয়িতা। এরা নতুন প্রজাতি।
6
7
পরীক্ষাগারে এনে পরীক্ষা করে গবেষকরা জানতে পারেন, সাধারণ ঝিঁঝিঁদের থেকে এদের ডানা এবং শারীরবৃত্তীয় গঠন সম্পূর্ণ আলাদা। এটি আসলে পোকাদের একটি নতুন প্রজাতি, যার কথা আগে বিজ্ঞানীদের জানা ছিল না।
7
7
পূর্ব খাসি পাহাড়ের মফাঙ্গ পাহাড়ে এদের সংখ্যা সবচেয়ে বেশি। মেঘালয়ের জঙ্গলে এই অভিনব আবিষ্কার রাজ্যের প্রাণী বৈচিত্র্যের ভাণ্ডারে এক নতুন অধ্যায় যোগ করল।